Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

মোহনগঞ্জে পরিত্যক্ত ঘর থেকে অজ্ঞাত ব্যক্তির জ*বাই করা লাশ উদ্ধার

মে ২৭, ২০২৫

মোঃ মিজানুর রহমান নন্দন, মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার ৬ নম্বর সুয়াইর ইউনিয়নের আদর্শ নগর এলাকায় একটি পরিত্যক্ত ঘর থেকে জবাই করা অবস্থায় এক অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে দুর্বৃত্তরা ওই পরিত্যক্ত ঘরের ভেতরে ব্যক্তিটিকে জবাই করে হত্যা করে লাশ ফেলে রেখে যায়। সকালে এলাকাবাসী লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

মোহনগঞ্জ থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি। তবে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং হত্যার কারণ ও জড়িতদের শনাক্ত করতে চেষ্টা চালাচ্ছে।

স্থানীয়দের মাঝে এই হত্যাকাণ্ড নিয়ে আতঙ্ক বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *