Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

তারেক রহমানের উদ্যোগে ধানমন্ডি লেকে কমল-শাপলার চারা রোপণ করলেন ছাত্রদল নেতা প্রিন্স।

আগস্ট ৪, ২০২৬

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা ও পরিবেশবান্ধব উদ্যোগের অংশ হিসেবে রাজধানীর ধানমন্ডি লেকে কমল, শাপলা ও অন্যান্য জলজ উদ্ভিদের চারা রোপণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মিনহাজ আহমেদ প্রিন্স।

নিজস্ব প্রতিবেদক :

সোমবার (৩ আগস্ট) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ধানমন্ডি লেকের বিভিন্ন স্থানে প্রায় শতাধিক কমল, শাপলা ও অন্যান্য জলজ উদ্ভিদের চারা রোপণ করেন তিনি। এ সময় লেকের পাড়ে জমে থাকা প্লাস্টিক, পলিথিন ও অন্যান্য আবর্জনা পরিষ্কার করার পাশাপাশি আগাছা অপসারণেও অংশ নেন নেতাকর্মীরা।

আয়োজকদের দাবি, সৌন্দর্য বর্ধক জলজ উদ্ভিদের বিস্তার বাড়ানোর মাধ্যমে লেকের পরিবেশগত ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং নগরবাসীর জন্য একটি পরিচ্ছন্ন-সবুজ ও সুন্দর পরিবেশ গড়ে তোলা-ই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।

এ বিষয়ে মিনহাজ আহমেদ প্রিন্স বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আমরা পরিবেশ সংরক্ষণে জনসম্পৃক্ত উদ্যোগ হাতে নিয়েছি। ধানমন্ডি লেক শুধু রাজধানীর একটি বিনোদনকেন্দ্র নয়, এটি নগরের পরিবেশ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অংশ। তাই লেকে কমল, শাপলা ও অন্যান্য জলজ উদ্ভিদের চারা রোপণের পাশাপাশি পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছি। আমরা চাই, রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি সমাজ ও পরিবেশের কল্যাণেও তরুণরা ভূমিকা রাখুক।”

তিনি বলেন, এর পূর্বে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামাজিক বিজ্ঞান চত্বরের লেকে কমল ফুলের চারা রোপন করেছিলাম। সএই কর্মসূচির ধারাবাহিকতায়ই আজকের কর্মসূচি।

তিনি আরও বলেন, “শুধু আজকের কর্মসূচি নয়, ভবিষ্যতেও নিয়মিতভাবে বৃক্ষরোপণ, জলাশয় সংরক্ষণ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে। পরিবেশ রক্ষার এই উদ্যোগে সাধারণ মানুষকেও এগিয়ে আসার আহ্বান জানাই।”

কর্মসূচিতে জাতীয়তাবাদী ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। উপস্থিত নেতারা জানান, পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং রাজধানীর জলাশয়গুলোকে দূষণমুক্ত রাখতে ও আরও দৃষ্টিনন্দন করে তুলতে এধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *