সোহেল মিয়া, নিজস্ব সংবাদদাতা:
জাতীয় জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সুনামগঞ্জের ছাতকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার পৌর শহরে আয়োজিত বিক্ষোভ মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়।
সমাবেশে পৌর আমীর নোমান আহমদের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি হাফিজ মাওলানা জাকির হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. শাহ আলম।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও জামায়াত নেতা আব্দুল হাই আজাদ, সাবেক কমিশনার ফয়জুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের পৌর সভাপতি মাওলানা নুরুল আমীন, পৌর শিবিরের সেক্রেটারি নাসিম আহমদসহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি এবং দলীয় নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা জাতীয় জুলাই সনদ ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেন। অন্যতায় কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন।



