Shopping cart

  • Home
  • শিক্ষাঙ্গন
  • জবির লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান হিসেবে নতুন দায়িত্ব পেলেন ড. নঈম আকতার সিদ্দিক।

জবির লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান হিসেবে নতুন দায়িত্ব পেলেন ড. নঈম আকতার সিদ্দিক।

জুলাই ২৪, ২০২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. নঈম আকতার সিদ্দিক।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. নঈম আকতার সিদ্দিক।

জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. নঈম আকতার সিদ্দিক।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. নঈম আকতার সিদ্দিককে লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী ২৬ জুলাই ২০২৬ থেকে এ আদেশ কার্যকর হবে।

এতে আরও বলা হয়, চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের জন্য তিনি বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী প্রাপ্য ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

নতুন দায়িত্ব পাওয়ার অনুভূতি জানিয়ে অধ্যাপক ড. নঈম আকতার সিদ্দিক বলেন, “আমি সবসময় আমার দায়িত্বের প্রতি বদ্ধপরিকর। এই দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করব। বিভাগের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা থাকবে।”

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দায়িত্বের পাশাপাশি লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের বিষয়ে তিনি বলেন, “আমি মূলত রাষ্ট্রবিজ্ঞান বিভাগেই দায়িত্ব পালন করব। এর পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যানের দায়িত্বও সমন্বয়ের মাধ্যমে পালন করব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *