Shopping cart

  • Home
  • বাংলাদেশ
  • অন্যান
  • দস্তারবন্দী মহাসম্মেলন বাস্তবায়নে কুলাউড়া উপজেলা বাস্তবায়ন কমিটি গঠন।

দস্তারবন্দী মহাসম্মেলন বাস্তবায়নে কুলাউড়া উপজেলা বাস্তবায়ন কমিটি গঠন।

জুলাই ১৬, ২০২৬

আঞ্জুমানে তা'লীমুল কুরআন বাংলাদেশ আয়োজিত আগামী ১২, ১৩ ও ১৪ নভেম্বর ২০২৬ ইংরেজি অনুষ্ঠিতব্য দস্তারবন্দী মহাসম্মেলন সফল ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের লক্ষ্যে আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) মৌলভী বাজারের কুলাউড়া উপজেলার জামেয়া হুসাইনিয়া কটারকোনা মাদ্রাসা মিলনায়তনে কুলাউড়া উপজেলা শাখার উদ্যোগে এক গুরুত্বপূর্ণ দায়িত্বশীল সভা অনুষ্ঠিত হয়।

আঞ্জুমানে তা'লীমুল কুরআন বাংলাদেশ আয়োজিত আগামী ১২, ১৩ ও ১৪ নভেম্বর ২০২৬ ইংরেজি অনুষ্ঠিতব্য দস্তারবন্দী মহাসম্মেলন সফল ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের লক্ষ্যে আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) মৌলভী বাজারের কুলাউড়া উপজেলার জামেয়া হুসাইনিয়া কটারকোনা মাদ্রাসা মিলনায়তনে কুলাউড়া উপজেলা শাখার উদ্যোগে এক গুরুত্বপূর্ণ দায়িত্বশীল সভা অনুষ্ঠিত হয়।

মুহাম্মদ আমির উদ্দিন কাশেম, জেলা প্রতিনিধি মৌলভীবাজার:

আঞ্জুমানে তা’লীমুল কুরআন বাংলাদেশ আয়োজিত আগামী ১২, ১৩ ও ১৪ নভেম্বর ২০২৬ ইংরেজি অনুষ্ঠিতব্য দস্তারবন্দী মহাসম্মেলন সফল ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের লক্ষ্যে
আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) মৌলভী বাজারের কুলাউড়া উপজেলার জামেয়া হুসাইনিয়া কটারকোনা মাদ্রাসা মিলনায়তনে কুলাউড়া উপজেলা শাখার উদ্যোগে এক গুরুত্বপূর্ণ দায়িত্বশীল সভা অনুষ্ঠিত হয়।

সভায় মাওলানা মখলিছুর রহমান-এর সভাপতিত্বে এবং মুফতি আশরাফুল হক-এর সঞ্চালনায় দস্তারবন্দী মহাসম্মেলনের সার্বিক প্রস্তুতি, সাংগঠনিক কার্যক্রম ও বাস্তবায়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে ১৫ সদস্যবিশিষ্ট কুলাউড়া উপজেলা দস্তারবন্দী মহাসম্মেলন বাস্তবায়ন কমিটি গঠন করা হয়। গঠিত কমিটির দায়িত্বশীলবৃন্দ হলেন—
আহ্বায়ক : মাওলানা মখলিছুর রহমান
যুগ্ম আহ্বায়ক : মাওলানা আলতাফুর রহমান
সদস্য সচিব : মুফতি আশরাফুল হক
সদস্যবৃন্দ :
মাওলানা সিরাজুল ইসলাম
মাওলানা আমির উদ্দিন কাশেম
মাওলানা সাইদ আহমদ
মাওলানা ইমরান আহমদ
মাওলানা ইদরিস আহমদ
মুফতি জাকারিয়া আহমদ তামিম
মাওলানা আবু হাসান
মাওলানা ফারুক বিন তুরাব
মাওলানা আব্দুল আজিজ (ভুকশিমইল)
মাওলানা ইমদাদ আহমদ
মাওলানা তামিম আহমদ
মাওলানা আব্দুল আজিজ
সভায় বক্তারা বলেন, দস্তারবন্দী মহাসম্মেলন একটি গুরুত্বপূর্ণ দ্বীনি আয়োজন। এ মহাসম্মেলনকে সফল, সুশৃঙ্খল ও ফলপ্রসূ করতে সকল দায়িত্বশীল, সদস্য ও শুভানুধ্যায়ীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ লক্ষ্যে বাস্তবায়ন কমিটির সদস্যদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানানো হয়।
সভায় উপস্থিত দায়িত্বশীলগণ সম্মেলনের সফল বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন। পরিশেষে দেশ, জাতি ও উম্মাহর কল্যাণ এবং দস্তারবন্দী মহাসম্মেলনের সার্বিক সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *