Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

নানান সংকটে বন্ধ হওয়ার পথে দোয়ারাবাজারের তেগাংগা মাদ্রাসা, সহযোগিতার আবেদন।

জুলাই ৩, ২০২৬

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা সদরে প্রত্যন্ত হাওরাঞ্চল তেগাংগা গ্রামের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম তেগাংগা মাদ্রাসা নানা সংকটে টিকে থাকার লড়াই করছে। 

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা সদরে প্রত্যন্ত হাওরাঞ্চল তেগাংগা গ্রামের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম তেগাংগা মাদ্রাসা নানা সংকটে টিকে থাকার লড়াই করছে। 

দোয়ারাবাজার (সুনামগঞ্জ):

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা সদরে প্রত্যন্ত হাওরাঞ্চল তেগাংগা গ্রামের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম তেগাংগা মাদ্রাসা নানা সংকটে টিকে থাকার লড়াই করছে।

প্রয়োজনীয় অবকাঠামো, শিক্ষা উপকরণ ও আর্থিক সংকটের কারণে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। দ্রুত সহযোগিতা না পেলে মাদ্রাসাটি বন্ধ হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন কর্তৃপক্ষ।

২০২২ সালে এলাকার শিক্ষাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে গ্রামবাসীর নিজস্ব অর্থায়নে প্রতিষ্ঠিত হয় মাদ্রাসাটি। বর্তমানে প্রায় ২০০ শিক্ষার্থী সাতজন শিক্ষকের তত্ত্বাবধানে এখানে প্রাথমিক শিক্ষা গ্রহণ করছে। হাওরবেষ্টিত এই প্রত্যন্ত অঞ্চলে এটিই শিশুদের জন্য একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান।

মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, পর্যাপ্ত শ্রেণিকক্ষ না থাকায় শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে। বিদ্যমান টিনের ছাউনি ছিদ্র হয়ে যাওয়ায় বৃষ্টির সময় শ্রেণিকক্ষে পানি পড়ে, ফলে স্বাভাবিকভাবে পাঠদান সম্ভব হয় না। এছাড়া বেঞ্চ-ডেস্ক, শিক্ষা উপকরণ ও প্রয়োজনীয় আসবাবপত্রেরও তীব্র সংকট রয়েছে। দীর্ঘদিন ধরে অপ্রতুল বেতনে দায়িত্ব পালন করায় শিক্ষকরা মানবেতর অবস্থায় রয়েছেন।

কর্তৃপক্ষের দাবি, শিক্ষা কার্যক্রম সচল রাখতে জরুরি ভিত্তিতে নতুন শ্রেণিকক্ষ নির্মাণ, পুরোনো ভবনের সংস্কার, প্রয়োজনীয় বেঞ্চ-ডেস্ক ও শিক্ষা উপকরণ সরবরাহ এবং শিক্ষকদের জন্য সম্মানজনক বেতনের ব্যবস্থা করা প্রয়োজন।

মাদ্রাসা পরিচালনা কমিটি, এলাকাবাসী, সরকার, জনপ্রতিনিধি, সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসী এবং বিভিন্ন দাতব্য ও মানবিক সংগঠনের প্রতি এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তাদের প্রত্যাশা, সম্মিলিত সহযোগিতার মাধ্যমে হাওরাঞ্চলের অবহেলিত শিশুদের শিক্ষার পথ আরও সুগম হবে এবং সম্ভাবনাময় এই শিক্ষা প্রতিষ্ঠানটি নতুনভাবে এগিয়ে যাওয়ার সুযোগ পাবে।

সহযোগিতা পাঠানোর ঠিকানা:

বিকাশ: ০১৭২৯-৭২৪৪৩১

মাদ্রাসা পরিচালক: মাওলানা হুসাইন আহমেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *