Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • শিক্ষাঙ্গন
  • ক্যারিয়ার ও নেতৃত্ব বিকাশে জবি ক্যারিয়ার ক্লাবের এলডিপি ওরিয়েন্টেশন

ক্যারিয়ার ও নেতৃত্ব বিকাশে জবি ক্যারিয়ার ক্লাবের এলডিপি ওরিয়েন্টেশন

জুলাই ৩, ২০২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের (জেএনইউসিসি) 'লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম' (এলডিপি) ২০২৬-এর নতুন সদস্যদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের (জেএনইউসিসি) 'লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম' (এলডিপি) ২০২৬-এর নতুন সদস্যদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের (জেএনইউসিসি) ‘লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ (এলডিপি) ২০২৬-এর নতুন সদস্যদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের নেতৃত্বের গুণাবলি, পেশাগত দক্ষতা এবং কর্পোরেট প্রস্তুতি গড়ে তোলার লক্ষ্যেই এ আয়োজন করা হয়। জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

শুক্রবার (৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের মডারেটর শফিকুল আলম, প্রেসিডেন্সিয়াল প্যানেলের সদস্যবৃন্দ, সাবেক নেতৃবৃন্দ এবং আকিজ গ্রুপ, কাজী অ্যান্ড কাজী টি, টপার্স একাডেমি, বার্জার পেইন্টসসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ক্লাবের অ্যালামনাইরা। তারা ক্লাবিংয়ের অভিজ্ঞতা কীভাবে তাদের কর্পোরেট জীবনে ইতিবাচক ভূমিকা রেখেছে, তা তুলে ধরেন। পাশাপাশি কর্পোরেট, ব্যাংকিং ও সিভিল সেক্টরের বিভিন্ন সুযোগ-সুবিধা, চ্যালেঞ্জ এবং ক্যারিয়ার গঠনের নানা দিক নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানের শেষপর্বে নবীন সদস্যদের জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

ক্লাবের সভাপতি একেএম তামীম রাহমান বলেন, “দক্ষতা উন্নয়নের মাধ্যমে তরুণদের ভবিষ্যৎ নেতৃত্ব প্রদানে সক্ষম করে গড়ে তোলাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের মূল লক্ষ্য। বিশ্ববিদ্যালয়ে একাডেমিক পড়াশোনার পাশাপাশি নিজেকে এক ধাপ এগিয়ে রাখতে বরাবরের মতোই ক্যারিয়ার ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। মূলত শিক্ষা ও ভবিষ্যৎ কর্মজীবনের মাঝে একটি কার্যকর সেতুবন্ধন হিসেবে কাজ করছে আমাদের এই ক্যারিয়ার ক্লাব।”

সাধারণ সম্পাদক রাব্বানী রাশা রাতুল বলেন, “এলডিপি হলো ক্লাবের সদস্য সংগ্রহ কার্যক্রম। এই প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে শেখার সুযোগ, ক্লাবের বিশেষায়িত টিমে কাজের অভিজ্ঞতা এবং এক বছরব্যাপী প্রশিক্ষণ ও বিভিন্ন সেশনে অংশগ্রহণের সুযোগ পাবে। গত বছর নানা সীমাবদ্ধতার মধ্যেও ক্যারিয়ার ক্লাব ৪৫টি প্রতিষ্ঠানের অংশগ্রহণে সফলভাবে জব ফেয়ারের আয়োজন করেছে। প্রত্যেক শিক্ষার্থীর মধ্যেই কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য থাকে, আর ক্লাবিং সেই সুপ্ত দক্ষতাকে বিকাশের সুযোগ করে দেয়।”

ক্লাবের মডারেটর শফিকুল আলম বলেন, “ক্যারিয়ার গঠন করা মূলত শিক্ষার্থীর নিজের দায়িত্ব। ক্যারিয়ার ক্লাব সেই যাত্রাকে সহজ করতে সহায়তা করে। বিভিন্ন সেশন, ইভেন্ট ও প্রোগ্রামের মাধ্যমে কর্পোরেট জগত সম্পর্কে ধারণা এবং নেটওয়ার্ক তৈরির সুযোগ দেওয়া হয়। তবে সেই সুযোগকে কাজে লাগিয়ে নিজেকে গড়ে তোলার দায়িত্ব শিক্ষার্থীদেরই।”

উল্লেখ্য, লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এলডিপি) জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের সদস্য সংগ্রহ কার্যক্রম। এ বছর অসংখ্য আবেদনকারীর মধ্য থেকে বিভিন্ন ধাপে যাচাই-বাছাই শেষে ১০০ জন শিক্ষার্থীকে ‘ম্যানেজমেন্ট ট্রেইনি’ হিসেবে নির্বাচিত করা হয়েছে। এক বছরব্যাপী এ কর্মসূচির আওতায় অংশগ্রহণকারীদের নেতৃত্ব বিকাশ, যোগাযোগ দক্ষতা, দলগত কাজ, সমস্যা সমাধান এবং পেশাগত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ধারাবাহিক প্রশিক্ষণ, সেশন ও বিভিন্ন সৃজনশীল প্রতিযোগিতার আয়োজন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *