Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • বাংলাদেশ
  • আইন ও বিচার
  • সুনামগঞ্জে জাতীয় ভুমিহীন অধিকার সোসাইটি’র উদ্যোগে অসহায় ও দুস্থদের মধ্যে চাউল বিতরণ।

সুনামগঞ্জে জাতীয় ভুমিহীন অধিকার সোসাইটি’র উদ্যোগে অসহায় ও দুস্থদের মধ্যে চাউল বিতরণ।

জুন ১২, ২০২৬

সুনামগঞ্জ জেলা প্রশাসকের সহায়তায় ও জাতীয় ভুমিহীন অধিকার সোসাইটির সভাপতি এম এ ওয়াদুদের প্রচেষ্টায় পৌরসভায় এবং বিভিন্ন ইউনিয়ন ও গুচ্ছগ্রাম সহ অতি দরিদ্র, অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে চাউল বিতরণ করা হয়েছে।

ইফতিয়াজ সুমন, সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জ জেলা প্রশাসকের সহায়তায় ও জাতীয় ভুমিহীন অধিকার সোসাইটির সভাপতি এম এ ওয়াদুদের প্রচেষ্টায় পৌরসভায় এবং বিভিন্ন ইউনিয়ন ও গুচ্ছগ্রাম সহ অতি দরিদ্র, অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে চাউল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার ( ১২ জুন ) দুপুর ৩ টায় জাতীয় ভুমিহীন অধিকার সোসাইটির সভাপতি এম এ ওয়াদুদের সভাপতিত্বে ও বাংলাদেশ প্রেসক্লাবের সুনামগঞ্জ জেলার অর্থ সম্পাদক বদরুল ইসলাম চৌধুরী হাসান এর সঞ্চালনায় চাউল বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হারিছ উদ্দিন ও সমাজ সেবক মাহবুব চৌধুরী ও বাংলাদেশ প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও এম টিভি বাংলার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি ইফতিয়াজ সুমন প্রমুখ।

এসময় এম এ ওয়াদুদ বলেন, পৌরসভায় এবং বিভিন্ন ইউনিয়ন সহ শুচ্ছগ্রামে চাউল সুন্দরভাবে বিতরণ করা হয়েছে। তিনি আরও বলেন দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে। চাল পেয়ে খুশি দরিদ্র মানুষেরা।

সংগঠনের সাধারণ সম্পাদক, হাসান বলেন, আমাদের সংগঠনের উদ্যোগে পৌরসভায় এবং বিভিন্ন ইউনিয়নসহ গ্রামে অসহায় ও দরিদ্র মানুষদের মধ্যে ১০ কেজি করে চাউল বিতরণ করেছি চাউল পেয়ে খুশি দরিদ্র মানুষেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *