Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • বাংলাদেশ
  • দুর্নীতি
  • মোহনগঞ্জে কাবিটা প্রকল্পের কাজে অনিয়ম ও দুর্নীতি, নির্মাণ শেষ না হতেই রাস্তায় ধ্বস

মোহনগঞ্জে কাবিটা প্রকল্পের কাজে অনিয়ম ও দুর্নীতি, নির্মাণ শেষ না হতেই রাস্তায় ধ্বস

মে ২৫, ২০২৬

মোহনগঞ্জে কাবিটা প্রকল্পের কাজে অনিয়ম ও দুর্নীতি, নির্মাণ শেষ না হতেই রাস্তায় ধ্বস।

মোহনগঞ্জে কাবিটা প্রকল্পের কাজে অনিয়ম ও দুর্নীতি, নির্মাণ শেষ না হতেই রাস্তায় ধ্বস।

মোঃ মিজানুর রহমান নন্দন, মোহনগঞ্জ নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনা জেলার মোহনগঞ্জে কাবিটা প্রকল্পের কাজ শেষ হতে না হতেই রাস্তায় ধ্বস।

উপজেলার ৫নং সমাজ সহিলদেও ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের কেওয়ারদীঘি গ্রামের পাকা রাস্তা হতে রুহুল মাস্টারের বাড়ি পর্যন্ত ২৮০ ফুট রাস্তা ইটের সলিং কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার, অনিয়ম ও দূর্নীতির কারনেই এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন এলাকাবাসী।

কাবিটা ( কাজের বিনিময়ে টাকা) প্রকল্পের আওতায় দুই লক্ষ টাকা বরাদ্দ দেয় উপজেলা প্রশাসন।

এ প্রকল্পের সভাপতি অত্র ওয়ার্ডের ইউপি সদস্য সাজন মিয়া।

গত শুক্রবার কাজ শেষ করে প্রকল্প বাস্তবায়ন কমিটি।পরদিন শনিবার হালকা যানবাহন চলাচল করার পরপরই রাস্তার ‌অর্ধেক অংশ নিতে ঢেবে যায় এবং ইটগুলো ছড়িয়ে পড়ে যায়।

এলাকাবাসীর মৌখিক অভিযোগের ভিত্তিতে সরেজমিনে গিয়ে দেখা যায় রাস্তায় ‌অধিকাংশ ইট আধলা ব্যাবহার করা হয়েছে এবং এক ইট থেকে আরেক ইটের দুরত্ব বেশি। ইটের সলিং কাজে ফাঁকা স্হান কৌশলে নিম্নমানের বালি দিয়ে ঢেকে দেয়া হয়েছে।

এছাড়া রাস্তার সলিং এর নিচের মাটি শক্ত করা হয় নি।

রাস্তার অবস্থা দৃস্টে মনে হয় ১০/১৫ দিন যানবাহন চলাচল করলে রাস্তার অস্বিত্ব খুঁজে পাওয়া যাবে না।

এলাকাবাসী জানায় রাস্তা নির্মাণের সময় নিন্মমানের কাজে বাধা প্রদান করা হলেও তার আমলে নেয়নি।

এ বিষয়ে মোহনগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসানের হোয়াটসএপে ভিডিও চিত্র প্রেরন করা হলে তিনি তার দেখে প্রকল্প সম্পর্কে কোন তথ্য দিতে পারেননি।তবে তিনি ঈদের পর রাস্তা পরিদর্শন করে ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।

প্রকল্প সভাপতি বলেন কাজে কোন অনিয়ম দুর্নীতি হয় নি।যা হয়েছে তার মেরামত করে দিবেন।

অত্র ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ফখরুল ইসলাম চোটন বলেন পুরো রাস্তায় টুকরো ইট ব্যবহার করা হয় নি।অনিয়ম হলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা খাতুন জানান তিনি খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করবেন।

এলাকাবাসি দ্রুত দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে রাস্তা পুনঃ নির্মাণ করার দাবি জানান।

আমাদের এ প্রতিনিধি বিগত সময়ে একাধিকবার কাবিখা ,টিআর ,কাবিখা ও উন্নয়ন সহায়তা তহবিল প্রকল্পের ‌অনিয়ম দুর্নীতির ভিডিও ও সচিত্র রিপোর্ট করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক নড়ে নি ও কোন রকম ব্যবস্থা গ্রহণ করা হয় নি।

পিআইও মেহেদী হাসানের বিরুদ্ধে এসব প্রকল্পে ভূঁয়া মেজারমেন্ট ও মাস্টাররোলের মাধ্যমে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের নিয়ে সিন্ডিকেটের মাধ্যমে অবৈধ সহায়তা করে যাচ্ছেন বলেও নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ইউপি সদস্য আমাদের এ প্রতিনিধিকে জানান।

মোহনগঞ্জ উপজেলায় টিআর কাবিখা ও উন্নয়ন সহায়তা তহবিল প্রকল্পের অনিয়ম দুর্নীতি বন্ধে দুর্নীতি দমন কমিশনের হস্তক্ষেপ কামনা করে এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *