Shopping cart

  • Home
  • সারাদেশ
  • সুজিনার চিকিৎসায় সহযোগিতা দিলো নরসিংপুর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে

সুজিনার চিকিৎসায় সহযোগিতা দিলো নরসিংপুর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে

মে ২২, ২০২৬

সুজিনার চিকিৎসায় সহযোগিতা দিলো নরসিংপুর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে।

সুজিনার চিকিৎসায় সহযোগিতা দিলো নরসিংপুর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে।

সোহেল মিয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ): দোয়ারাবাজার উপজেলাধীন নরসিংপুর ইউনিয়নের জুয়াইরগাঁও গ্রামের নার্সিং পড়ুয়া শিক্ষার্থী সুজিনা আক্তারের চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে লন্ডনে অবস্থানরত নরসিংপুর ইউনিয়নের বাসিন্দাদের নিয়ে গঠিত সামাজিক সংগঠন- নরসিংপুর ইউনিয়ন ট্রাস্ট ইউকে।

মঙ্গলবার (১৯ মে) বিকালে নরসিংপুর বাজারস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক দোয়া অনুষ্ঠানের মাধ্যমে সুজিনার চিকিৎসায় নগদ ৮০ হাজার টাকা সহায়তা প্রদান করে সংগঠনটি।

সুজিনার পিতার হাতে এই অর্থ তুলেদেন স্থানীয় বিশিষ্টজনরা। এসময় উপস্থিত ছিলেন, নরসিংপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান, সমাজসেবক আতাউর রহমান, সমাজসেবক ইছহাক মিয়া, তাজুল ইসলাম, কাজী কয়ছর আহমদ,মাওলানা সাদিকুর রহমান, ডা: জালাল উদ্দীন,ডা: আবুল হোসেন, আব্দুল মনাফ,আ ফ ম সালমান,ইসমাঈল হোসাইন প্রমুখ।

উল্লেখ্য যে, নরসিংপুর ইউনিয়ন ট্রাস্ট ইউকে সংগঠনটি প্রতিষ্ঠার পরে সামাজিক উন্নয়নে ভূমিকা রেখে আসছে। শিক্ষা, চিকিৎসা, বাসস্থানসহ সমাজের নানান সংকটে সহযোগিতার হাত পৌঁছে দিচ্ছে সংগঠনটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *