Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • সারাদেশ
  • দোয়ারাবাজারে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী কাজি ইব্রাহিমের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

দোয়ারাবাজারে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী কাজি ইব্রাহিমের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

মার্চ ১৮, ২০২৬

দোয়ারাবাজারে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী কাজি ইব্রাহিমের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত।

দোয়ারাবাজারে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী কাজি ইব্রাহিমের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত।

সোহেল মিয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ): সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও পর্তুগাল বিএনপি নেতা কাজি ইব্রাহিমের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) তার নিজ গ্রাম সোনাপুর জামে মসজিদে এ আয়োজন সম্পন্ন হয়। এতে গ্রামের প্রায় তিন শতাধিক রোজাদার অংশ নিয়ে ইফতার গ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউপি সদস্য ধন মিয়া, মিয়াজান, কাজি ইব্রাহিমের পিতা জয়নাল আবেদীন, সমাজসেবক শফিক মিয়া, ইউসুফ আলী ও ইউনুস আলী।

বক্তারা বলেন, কাজি ইব্রাহিম একজন জনদরদি ও সমাজসেবী ব্যক্তি। দীর্ঘদিন প্রবাসে অবস্থান করলেও তার মন সবসময় দেশের মানুষের জন্য নিবেদিত। তিনি নিয়মিত সমাজকল্যাণমূলক কাজ করে এলাকায় একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। সবাই তার ব্যক্তিজীবনে উত্তরোত্তর সফলতা কামনা করেন।

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সোনাপুর জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা খালেদ আহমেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *