Shopping cart

  • Home
  • সারাদেশ
  • দোয়ারাবাজারে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ জনের কারাদণ্ড, ড্রেজার মেশিন জব্দ

দোয়ারাবাজারে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ জনের কারাদণ্ড, ড্রেজার মেশিন জব্দ

মার্চ ১৭, ২০২৬

দোয়ারাবাজারে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ জনের কারাদণ্ড, ড্রেজার মেশিন জব্দ।

দোয়ারাবাজারে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ জনের কারাদণ্ড, ড্রেজার মেশিন জব্দ।

দোয়ারাবাজার (সুনামগঞ্জ): সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার চেলা নদীতে সরকারি নিয়মনীতি লঙ্ঘন করে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন কালে ৩ টি ড্রেজার মেশিন, ১ টি পিক-আপ গাড়ি জব্দ করেছে ভ্রাম্যমান আদালত এবং এর সাথে জড়িত একজনকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) সকাল ১১ টার দিকে উপজেলার নরসিংপুর ইউনিয়নের চেলা নদীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অরুপ রতন সিংহ। এসময় চেলা নদীর লুভিয়া ও পূর্ব সোনাপুর মাদ্রাসা ঘাট এলাকায় ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনকালে ৩ টি ড্রেজার মেশিন এবং মজুত কৃত বালু জব্দ করা হয়। পরে বালু পরিবহনকালে ১ টি পিক-আপ গাড়িসহ ১ জনকে আটক করা হয়। পরে তাকে বিনাশ্রম কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত।

আটককৃত ব্যক্তি হলেন, ইউনিয়নের রহিমেরপাড়া গ্রামের দুধু মিয়া’র ছেলে হাবিবু রহমান (১৯)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *