Shopping cart

  • Home
  • বাংলাদেশ
  • ধর্মপাশায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

ধর্মপাশায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

ডিসেম্বর ৫, ২০২৫

ধর্মপাশায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল।

ধর্মপাশায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল।

ইফতিয়াজ সুমন, স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় সুনামগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক আনিসুল হকের উদ্যোগে কোরআন তেলাওয়াত, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ডিসেম্বর) বিকালে ধর্মপাশা উপজেলার উকিলপাড়া হেলিপ্যাড মাঠে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় নেতাকর্মী, ধর্মপ্রাণ মুসল্লি ও সর্বস্তরের মানুষ অংশ নেন।

মাহফিলে পবিত্র কোরআন তেলাওয়াতের পর বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির মনোনিত প্রার্থী আনিসুল হক। তিনি বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক। দুর্বার গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তিনি। আজ তিনি মারাত্মক অসুস্থ, মৃত্যুর সাথে লড়াই করছেন। তার দ্রুত রোগমুক্তি ও সুস্থতার জন্য আমরা সবাই দোয়া করছি। দেশের ১৮কোটি মানুষ দেশনেত্রীর রোগমুক্তি কামনায় দোয়া করছেন। দেশের মানুষ নেত্রীকে এতো ভালোবাসে তা আজ প্রমাণ হয়েছে। জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমি আমাদের দল সবসময় আপনাদের পাশে থাকব। উপজেলা বিএনপির আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ধর্মপাশা উপজেলা বিএনপির আহবায়ক লিয়াকত আলী,উপজেলা বিএনপির আহবায়ক কমিটির ১নং যুগ্ম আহবায়ক আব্দুল হক এর পরিচালনায়। প্রধান বক্তা সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য, বার বার কারা নির্যাতিত নেতা, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব খান, বিশেষ অতিথি উপজেলা বিএনপির ২য় যুগ্ম আহবায়ক এস এম রহমত, ৪র্থ যুগ্ম আহবায়ক জুলফিকার আলী ভূট্টো, তাহিরপুর উপজেলা বিএনপির আহবায়ক বাদল মিয়া, জামালগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মো: শফিকুর রহমান, মধ্যনগর উপজেলা আহবায়ক আবে হায়াত, জেলা বিএনপির সাবেক ধর্মবিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন, ধর্মপাশা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট সাইফুল ইসলাম চৌধুরী, ধর্মপাশা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কাজী মাজহারুল হক, মামুন ওর রশীদ শান্ত, আফজাল হোসেন স্বপন, মাহবুব আলম হাদিস সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *