Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

কাউনিয়া উপজেলায় যুব অধিকার পরিষদের আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ডিসেম্বর ২, ২০২৫

কাউনিয়া উপজেলায় যুব অধিকার পরিষদের আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা।

কাউনিয়া উপজেলায় যুব অধিকার পরিষদের আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা।

রিয়াজুল হক সাগর, রংপুর: বাংলাদেশ যুব অধিকার পরিষদ, রংপুর জেলা শাখার আওতাধীন কাউনিয়া উপজেলা যুব অধিকার পরিষদ এর আংশিক পূর্ণাঙ্গ কমিটি আগামী (ছয়) মাস মেয়াদের জন্য আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে সোমবার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর জেলা কমিটির সম্মানিত নেতৃবৃন্দ সভাপতি (ভারপ্রাপ্ত): মোঃ কাদের আনছারি শিমুল, সাধারণ সম্পাদক: মোঃ কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক: মোঃ টিটুল ইসলাম টুটুল, ক্রীড়া বিষয়ক সম্পাদক: মোঃ বরকত ইসলাম, ঘোষিত আংশিক পূর্ণাঙ্গ কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হলেন সভাপতি: মোশরেকুল ইসলাম মামুন, সিনিয়র সহ-সভাপতি: মোঃ জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক: মোঃ হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক: মোঃ সোহাগ খান, এছাড়া মোট ৬৪ সদস্যের একটি বিস্তৃত কমিটি অনুমোদিত হয়েছে।

নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে জেলা কমিটির নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন যে, কাউনিয়া উপজেলা যুব অধিকার পরিষদ আগামীর দিনগুলোতে আরও সুসংগঠিত, গতিশীল ও অধিকার-সচেতন যুব সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *