Shopping cart

  • Home
  • শিক্ষাঙ্গন
  • হুইপ রকিবুল ইসলাম বকুলের উদ্যোগে সংসদ অধিবেশন প্রত্যক্ষ করলেন জবির ছাত্রীরা

হুইপ রকিবুল ইসলাম বকুলের উদ্যোগে সংসদ অধিবেশন প্রত্যক্ষ করলেন জবির ছাত্রীরা

জুন ২৫, ২০২৬

জাতীয় সংসদের মাননীয় হুইপ ও বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের উদ্যোগে এবং সংসদ সদস্য মানসুরা আলমের তত্ত্বাবধানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২৪ জন ছাত্রী জাতীয় সংসদ পরিদর্শন এবং বাজেট অধিবেশন প্রত্যক্ষ করার সুযোগ পেয়েছেন।

জবি প্রতিনিধি:

শিক্ষামূলক এ সফরে অংশ নেওয়া শিক্ষার্থীরা সংসদের গ্যালারিতে বসে বাজেট অধিবেশন পর্যবেক্ষণ করেন। পাশাপাশি তারা জাতীয় সংসদ ভবনের বিভিন্ন ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ স্থাপনা ঘুরে দেখেন। সংসদীয় কার্যক্রম সরাসরি দেখার সুযোগ পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন।

শিক্ষার্থীরা জানান, গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তরের পর প্রথমবারের মতো জাতীয় সংসদের গ্যালারিতে বসে বাজেট অধিবেশন প্রত্যক্ষ করার অভিজ্ঞতা তাদের জন্য ছিল অত্যন্ত শিক্ষণীয়, রোমাঞ্চকর এবং স্মরণীয়। এ সফরের মাধ্যমে তারা সংসদীয় কার্যক্রম, আইন প্রণয়ন প্রক্রিয়া এবং দেশের গণতান্ত্রিক চর্চা সম্পর্কে বাস্তব ধারণা লাভের সুযোগ পেয়েছেন।

তারা আরও মনে করেন, মাননীয় হুইপ রকিবুল ইসলাম বকুল এবং সংসদ সদস্য মানসুরা আলমের এ ধরনের উদ্যোগ নারীদের রাজনীতি ও নেতৃত্ব বিকাশে অংশগ্রহণের ক্ষেত্র আরও প্রসারিত করবে এবং তাদের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করবে।

অধিবেশন শেষে শিক্ষার্থীরা মাননীয় হুইপের কার্যালয় পরিদর্শন করেন। এ সময় সংসদ সদস্য মাহমুদা হাবিবা ও ফাহিমা নাসরিন মুন্নীর সঙ্গে তাদের আন্তরিক মতবিনিময় অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা তাদের কাছ থেকে বিভিন্ন দিকনির্দেশনা ও উৎসাহমূলক বক্তব্য শোনার সুযোগ পান।

সফরে অংশ নেওয়া শিক্ষার্থীরা এ আয়োজনের জন্য হুইপ রকিবুল ইসলাম বকুল ও সংসদ সদস্য মানসুরা আলমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের মতে, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সম্পর্কে তাদের জ্ঞান ও উপলব্ধিকে সমৃদ্ধ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *