Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

আ. লীগ নিষিদ্ধের দাবিতে বাদ জুমা বড় জমায়েতের ডাক হাসনাতের

মে ৯, ২০২৫

ছবি সংগ্রহীত

ছবি সংগ্রহীত

নিজস্ব সংবাদদাতা, ঢাকা: আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আজ (শুক্রবার) বাদ জুমা বড় জমায়েতের ডাক দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে বৃহস্পতিবার সন্ধা থেকে রাতভর আসা অবস্থান কর্মসূচীতে শুক্রবার সকালে এই ঘোষণা দেন।

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পূর্ব পাশে ফোয়ারার সামনে এই জমায়েত হবে। এতে দল মত নির্বিশেষে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এসময় তার সাথে সংহতি প্রকাশ করে ছোট মেয়ে ও বিশাল মিছিল নিয়ে সকালেই প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে উপস্থিত হন ঢাকা মহানগর দক্ষিন জামায়াতের সেক্রেটারি ডাঃ শফিকুল ইসলাম মাসুদ।

সকালে হাসনাত বলেন, ‘সার্ক ফোয়ারার সামনে মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়েছে। সেখানে বাদ জুমা জনসমুদ্র হবে। আজকে তারা বুঝতে পারবেন কারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায়।’ আর কারা আওয়ামীলীগকে পুনবার্সন করতে চায়।

শুক্রবার (৯ মে) সকাল সাড়ে ৮টার দিকে যমুনার সামনে চলমান বিক্ষোভ কর্মসূচি থেকে এই ঘোষণা দিয়েছেন হাসনাত আবদুল্লাহ। সকাল ৮টার পরে যমুনার সামনে সংবাদ সম্মেলন করা হয়েছে।

এদিকে আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচীতে হাসনাত আবদুল্লাহর অবস্থানের সাথে সাথেই লক্ষাধিক নেতাকর্মী নিয়ে অবস্থান নিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির,যোগ দিয়েছেন হেফাজতে ইসলাম,আপ বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *