Shopping cart

  • Home
  • সারাদেশ
  • সুনামগঞ্জ
  • পবিত্র মাহে রমাদানকে স্বাগত জানিয়ে সুনামগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের স্বাগত র‍্যালি

পবিত্র মাহে রমাদানকে স্বাগত জানিয়ে সুনামগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের স্বাগত র‍্যালি

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

পবিত্র মাহে রমাদানকে স্বাগত জানিয়ে সুনামগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের স্বাগত র‍্যালি।।

পবিত্র মাহে রমাদানকে স্বাগত জানিয়ে সুনামগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের স্বাগত র‍্যালি।।

সুনামগঞ্জ থেকে: পবিত্র মাহে রমাদানকে স্বাগত জানিয়ে সুনামগঞ্জে ইসলামী ছাত্রশিবির এর উদ্যোগে বর্ণাঢ্য স্বাগত র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে ইসলামী ছাত্রশিবির সুনামগঞ্জ পৌর শাখার উদ্যোগে আয়োজিত র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের জেলা সভাপতি মেহেদী হাসান তুহিন।

প্রধান অতিথি তার বক্তব্যে পবিত্র রমাদানের তাৎপর্য তুলে ধরে বলেন, মাহে রমাদান হলো তাকওয়া অর্জন, আত্মসংযম ও আত্মশুদ্ধির অনন্য প্রশিক্ষণ মাস।

এ মাসে পবিত্র কুরআন নাজিল হয়েছে; তাই কুরআনের আলোকে ব্যক্তি ও সমাজজীবন গড়ে তোলার অঙ্গীকার করতে হবে।

তিনি আরও বলেন, রমাদান আমাদের মাঝে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও মানবিকতা জাগ্রত করে এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়।

সুনামগঞ্জ পৌরসভা শাখার সভাপতি ইকরামুল হক মাজেদ’র সভাপতিত্বে অনুষ্ঠানে সুনামগঞ্জ পৌর ও বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে ইকরামুল হক মাজেদ বলেন, রমাদান আমাদের জীবনে পরিবর্তনের সুযোগ এনে দেয়। এ মাসে বেশি বেশি ইবাদত-বন্দেগি, দান-সদকা এবং সমাজের কল্যাণমূলক কাজে আত্মনিয়োগের আহ্বান জানান তিনি।

সমাবেশ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *