Shopping cart

  • Home
  • শিক্ষাঙ্গন
  • বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা স্থগিত 

বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা স্থগিত 

মে ১৪, ২০২৫

ছবি সংগ্রহীত

ছবি সংগ্রহীত

মুসফিকুর রহমান, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সকল বিভাগের পূর্বনির্ধারিত পরীক্ষা আগামীকাল স্থগিত করা হয়েছে। তবে কোনো শিক্ষক চাইলে স্বতন্ত্রভাবে ক্লাস নিতে পারবেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (১৩ মে) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড মুহাম্মদ আনোয়ারুস সালাম বিষয়টি নিশ্চিত করেন।

এ বিষয়ে জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক অধ্যাপক আনোয়ারুস সালাম বলেন, “আগামীকাল সকল পরীক্ষা বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো শিক্ষক যদি মনে করেন ক্লাস নিবেন, সেটা নিতে পারেন। তবে পরীক্ষা যেহেতু একটা সেন্সিটিভ ইস্যু, তাই আমরা চাই না কোনো শিক্ষার্থী পরীক্ষা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকুক।”

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরবর্তী পরীক্ষার তারিখ এবং সময়সূচি সংশ্লিষ্ট বিভাগ থেকে পরে জানিয়ে দেওয়া হবে। জরুরি ভিত্তিতে প্রকাশিত এ বিজ্ঞপ্তির মাধ্যমে সংশ্লিষ্ট সকল শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের বিষয়টি অবগত থাকার অনুরোধ জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *