Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • সারাদেশ
  • রংপুর চিড়িয়াখানা প্রকল্প এলাকা পরিদর্শন

রংপুর চিড়িয়াখানা প্রকল্প এলাকা পরিদর্শন

মে ২১, ২০২৬

রংপুর চিড়িয়াখানা প্রকল্প এলাকা পরিদর্শন।

রংপুর চিড়িয়াখানা প্রকল্প এলাকা পরিদর্শন।

রিয়াজুল হক সাগর, রংপুর: জাতীয় ও রংপুর চিড়িয়াখানা আধুনিকায়ন-প্রকল্প পরিদর্শন করেছেন প্রাণী সম্পদ দপ্তরের একটি প্রতিনিধি দল। প্রকল্পের আন্তঃমন্ত্রণালয় কমিটির সভাপতি অতিরিক্ত সচিব মোহাম্মদ বাবুল মিঞা এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

(বৃহস্পতিবার) তারা রংপুর চিড়িয়াখানা প্রকল্প এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। এসময় প্রকল্পের প্রয়োজনীয় তথ্য উপাত্ত উপস্থাপন করা হয়।

রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন, জাতীয় চিড়িয়ারখানার কিউরেটর আতিকুর রহমান মিঠু ও জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নাজমুল হুদা এসময় অন্যান্যের মধ্যে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় কর্তৃক ‘বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা ও রংপুর চিড়িয়াখানা আধুনিকায়ন’ শীর্ষক একটি মেগা প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যার সম্ভাব্য বাজেট প্রায় ১,২৭০ কোটি টাকা। প্রাণীগুলোর নৈতিক সুরক্ষা, উন্নত আবাসস্থল ও দর্শকদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে পরিকল্পনা মন্ত্রণালয়ের অনুমোদনের পর প্রকল্পটি বাস্তবায়নের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।এই আধুনিকায়ন প্রকল্পের মূল লক্ষ্য ও কার্যক্রমসমূহ হলো:উন্নত আবাসস্থল ও সুরক্ষা: প্রাণীদের জন্য খাঁচার পরিবর্তে আন্তর্জাতিক মানের প্রাকৃতিক পরিবেশবান্ধব বেষ্টনী (এনক্লোজার) তৈরি করা। প্রাণী সংগ্রহ: বিলুপ্তপ্রায় প্রাণীদের সংরক্ষণ ও চিড়িয়াখানার বৈচিত্র্য বাড়াতে বিদেশ থেকে নতুন ও দুর্লভ প্রজাতির প্রাণী আনার পরিকল্পনা।ডিজিটাল ব্যবস্থাপনা: চিড়িয়াখানায় ডিজিটাল ডিসপ্লে বোর্ড, আধুনিক সাউন্ড সিস্টেম, সিসি ক্যামেরা স্থাপন ও উন্নত ভেটেরিনারি চিকিৎসা সরঞ্জামের ব্যবস্থা করা।দর্শনার্থী সুবিধা: দর্শকদের জন্য উন্নত হাঁটার পথ, বিশ্রামাগার, ওয়াশরুম এবং ইন্টারপ্রিটেশন সেন্টার নির্মাণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *