Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • সারাদেশ
  • দোয়ারাবাজারে খেলতে গিয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

দোয়ারাবাজারে খেলতে গিয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

এপ্রিল ২০, ২০২৬

দোয়ারাবাজারে খেলতে গিয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।

দোয়ারাবাজারে খেলতে গিয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।

দোয়ারাবাজার (সুনামগঞ্জ): সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) দুপুরে উপজলা সুরমা ইউনিয়নের বৈঠাখাই গ্রামে এই ঘটনা ঘটে।

তারা সম্পর্কে একে অন্যের চাচাতো বোন।

তারা হলেন,ওই গ্রামের রমজান আলী’র মেয়ে রুমা আক্তার (৭), উকিল আলী’র মেয়ে পাপিয়া আক্তার (৪)।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির আঙিনায় পুকুর পাড়ে একসঙ্গে খেলাধুলা করছিলো তারা দু’জন। একপর্যায়ে পরিবারের সবার অগোচরে তারা বাড়ির পাশের একটি পুকুরের কাছে চলে যায় এবং পানিতে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। অনেক খোঁজাখুঁজির পরেও কোথাও না পেয়ে পুকুরে সন্ধান চালালে দুইজনের মধ্যে রুমা আক্তার (৭) মৃত্যু অবস্থায় তাকে পানিতে পাওয়া যায়।

আর পাপিয়া আক্তার (৪) কে তাৎক্ষণিকভাবে পানি থেকে জীবিত উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলো কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলাম তালুকদার বলেন, একটি পরিবারে দুই শিশু পানিতে ডুবে মৃত্যুর খবর পেয়েছি। বিষয়টি খুবই বেদনাদায়ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *