Shopping cart

পঞ্চগড়ে গণধর্ষণ ও ধর্ষণচেষ্টা মামলার দুই পলাতক আসামি গ্রেপ্তার।

জুন ১০, ২০২৬

পঞ্চগড়ের দেবীগঞ্জে দুই গৃহবধূকে অপহরণ, গণধর্ষণ ও ধর্ষণচেষ্টার ঘটনায় দায়ের করা মামলার দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৩।

পঞ্চগড়ের দেবীগঞ্জে দুই গৃহবধূকে অপহরণ, গণধর্ষণ ও ধর্ষণচেষ্টার ঘটনায় দায়ের করা মামলার দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৩।

মোঃ রাকিব হাসান পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে দুই গৃহবধূকে অপহরণ, গণধর্ষণ ও ধর্ষণচেষ্টার ঘটনায় দায়ের করা মামলার দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৩।

সোমবার (৯ জুন) ভোরে ঠাকুরগাঁও জেলার ভূল্লী থানার খলিশাকুড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার অমরখানা এলাকার মো. পারভেজ (২০) এবং ছত্র শিকারপুর এলাকার বিশ্বজিৎ দাস (২১)।

র‌্যাব জানায়, গত ৩১ মে রাতে পঞ্চগড় ও বোদা উপজেলার সীমান্তবর্তী এলাকায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে ফেরার পথে দুই নারীকে অপহরণ করা হয়। পরে এক নারীকে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ এবং অপর নারীকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে। ধর্ষণচেষ্টার শিকার নারী কৌশলে পালিয়ে গিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানান।

ঘটনার পর অসুস্থ ভিকটিমকে প্রথমে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে ২ জুন দেবীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই আসামিরা আত্মগোপনে চলে যায়।

র‌্যাব-১৩ জানায়, ঘটনার গুরুত্ব বিবেচনায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার দুই এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে অপহরণ, ধর্ষণসহ সব ধরনের গুরুতর অপরাধ দমনে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *