Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

দোয়ারাবাজারে উপজেলা প্রশাসনের অবৈধস্থাপনা উচ্ছেদ অভিযান

জুলাই ১৯, ২০২৫

দোয়ারাবাজারে উপজেলা প্রশাসনের অবৈধস্থাপনা উচ্ছেদ অভিযান

দোয়ারাবাজারে উপজেলা প্রশাসনের অবৈধস্থাপনা উচ্ছেদ অভিযান

সোহেল মিয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ): সুনামগঞ্জের দোয়ারাবাজারে সরকারি জায়গা দখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (১৯ জুলাই) উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের আমবাড়ি বাজার খেয়াঘাটে এই অভিযান পরিচালিত হয়। বাজারের খেয়াঘাটে সরকারি জায়গায় রাস্তা দখল করে গড়ে উঠা ১০ টি দোকান উচ্ছেদ করা হয়।

অভিযান পরিচালনা করেন,দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুপ রতন সিংহ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ বলেন,দোয়ারাবাজারের মান্নারগাঁও, লক্ষিপুর ও সুনামগঞ্জ সদরের রঙ্গারচর ইউনিয়নের মানুষজনের চলাচলের জনগুরুত্বপূর্ণ খেয়াঘাট। আমবাড়ি বাজার খেয়াঘাটের রাস্তা বন্ধ করে সরকারি জায়গা দখল করে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান উপজেলার প্রতিটি ইউনিয়নে অব্যাহত থাকবে।

এসময় দোয়ারাবাজার থানার এসআই আব্দুস সালাম,সার্ভেয়ার ফরিদ উদ্দিন, তহসিলদার মুহিত আহমদ,অফিস সহায়ক কবির আহমদ,রুয়েল মিয়া, থানা পুলিশের একাধিক সদস্য ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *