Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

পিতার জন্য খাবার নিতে গিয়ে বজ্রপাতে মারা গেল দশম শ্রেণির ছাত্র

মে ২৮, ২০২৫

দোয়ারাবাজার (সুনামগঞ্জ): সুনামগঞ্জের দোয়ারাবাজার হাওরে কৃষিকাজে ব্যাস্ত পিতাকে খাবার দিতে গিয়ে বজ্রপাতে আমির হোসেন (১৫) স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার (২৮ মে) দুপুরে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের বক্তারপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আমির হোসেন লিয়াকতগঞ্জ স্কুল ও কলেজের দশম শ্রেণির ছাত্র এবং বক্তারপুর গ্রামের ফজল হকের ছেলে।

বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় প্রত্যক্ষদূর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার(২৮মে) দুপুরে আমির হোসেন হাওরে কৃষিকাজে ব্যস্ত পিতার জন্য খাবার নিয়ে যাচ্ছিলেন। পথে হঠাৎ বৃষ্টির সাথে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা নিহত শিক্ষার্থীর মৃত্যুতে ভেঙে পড়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *