Shopping cart

  • Home
  • সারাদেশ
  • দোয়ারাবাজার
  • দোয়ারাবাজারে শ্বশুর বাড়িতে জামাতার রহস্যজনক মৃত্যু,ফেঁসে গেলো স্ত্রী, শ্বশুর -শ্বাশুড়ি 

দোয়ারাবাজারে শ্বশুর বাড়িতে জামাতার রহস্যজনক মৃত্যু,ফেঁসে গেলো স্ত্রী, শ্বশুর -শ্বাশুড়ি 

মে ৫, ২০২৬

দোয়ারাবাজারে শ্বশুর বাড়িতে জামাতার রহস্যজনক মৃত্যু,ফেঁসে গেলো স্ত্রী, শ্বশুর -শ্বাশুড়ি।

দোয়ারাবাজারে শ্বশুর বাড়িতে জামাতার রহস্যজনক মৃত্যু,ফেঁসে গেলো স্ত্রী, শ্বশুর -শ্বাশুড়ি।

সোহেল মিয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ): সুনামগঞ্জের দোয়ারাবাজারে পারিবারিক কলহের জেরে শ্বশুর বাড়িতে মৃত্যু হয়েছে বাতির মিয়া (৪৫) নামে এক ব্যক্তির।

রোববার সকাল ১১টার দিকে উপজেলার সুরমা ইউনিয়নের মামনপুর গ্রামে ঘটনাটি ঘটে।

রহস্যজনক এমন মৃত্যুতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এতে ফেঁসে গেলেন নিহতের স্ত্রী, শ্বশুর ও শ্বাশুড়ি পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার খবর পেয়ে দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদারের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। ঘটনাস্থলে স্থানীয়দের দেওয়া তথ্যমতে সন্ধেহজনক ভাবে নিহতের স্ত্রী রুবেনা আক্তার (২৫) ও নিহতের শ্বাশুরি খাইরুন নেছা (৫৫)কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।

জিজ্ঞাসাবাদের পরে নিহতের স্ত্রী রুবেনা আক্তার (২৫),শ্বশুর আনফর আলী এবং শ্বশুরি খাইরুন নেছা (৫৫) এর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

নিহত বাতির মিয়া একই ইউনিয়নের গুজাউরা গ্রামের হুরমত আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই দীর্ঘদিন ধরে বাতির মিয়া  স্ত্রী রুবেনা আক্তার ও দুই সন্তান নিয়ে শ্বশুর বাড়িতে  বসবাস করছিলেন।

গত ক’দিন ধরে বাতির মিয়া ও তার স্ত্রী রুবেনা আক্তারের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় রোববার সকালেও কথা কাটাকাটির জেরে হাতাহাতির ঘটনা ঘটে তাদের মধ্যে।

এক পর্যায়ে নিজের গলায় উড়না পেঁচিয়ে বাতির মিয়া শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছে বলে অভিযোগ তুলেন তার স্ত্রী রুবেনা আক্তার। পরে স্ত্রী রুবেনা আক্তার ও শ্বাশুড়ি খাইরুন নেছা নিহত বাতির মিয়াকে দোয়ারাবাজার উপজেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। যদিও চিকিৎসকের কাছে স্ত্রী রুবেনা আক্তার ও শ্বাশুড়ি খাইরুন নেছা বলেছিলেন যে বাতির মিয়া স্টক করে মাটিতে লুটিয়ে পড়ে। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে পাল্টে যায় জবানবন্দি।

ঘটনা ও আটকের বিষয়টি নিশ্চিত করে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার জানান, ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত চলছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *