Shopping cart

  • Home
  • বাংলাদেশ
  • অপরাধ
  • মোহনগঞ্জে হোমিওপ্যাথির আড়ালে চোরাচালান ও মাদক ব্যবসা, গ্রেফতার-৩

মোহনগঞ্জে হোমিওপ্যাথির আড়ালে চোরাচালান ও মাদক ব্যবসা, গ্রেফতার-৩

ফেব্রুয়ারি ২৩, ২০২৬

মোহনগঞ্জে হোমিওপ্যাথির আড়ালে চোরাচালান ও মাদক ব্যবসা, গ্রেফতার-৩

মোহনগঞ্জে হোমিওপ্যাথির আড়ালে চোরাচালান ও মাদক ব্যবসা, গ্রেফতার-৩

মোঃ মিজানুর রহমান (নন্দন), মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধিঃ গতকাল ২১ শে ফেব্রুয়ারি শনিবার দুপুর ১ ঘটিকায় নেত্রকোনা জেলার মোহনগঞ্জ পৌরসভায় অভিযান চালিয়ে অবৈধভাবে হোমিও রেক্টিপ্সাইট চোরাচালানের অভিযোগে টাঙ্গাইল ট্রান্সফো্র্টের ম্যানেজারসহ ২ জনকে গ্রেফতার করে।

পরে তাদের দেয়া তথ্যে পৌর এলাকার তুলাপট্টির একটি দোকানে ‌অভিযান চালিয়ে আরো একজন ভূয়া হোমিও ডাক্তারের আড়ালে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

এ ‌অভিযানে ছিলেন মোহনগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভুমি এম এ কাদের।

এসময় টাঙ্গাইল ট্রান্সফোর্ট থেকে ১৬০ বোতল রেক্টিপ্স্রাইট (৯০% এলকোহল) ও ভূয়া হোমিও ডাক্তারের আড়ালে মাদক ব্যবসায়ী বকুল সরকারের দোকানে ‌অভিযান চালিয়ে আরো ১২৬ বোতল রেক্টিপ্স্রাইট (৯০% এলকোহল) জব্দ করা হয়েছে এবং বকুল সরকারকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো টাঙ্গাইল ট্রান্সফো্র্টের ম্যানেজার মোঃ আবুবকর ছিদ্দিক (৪২)পিতা- সাইদুর রহমান গ্রাম- দেওথান মোহনগঞ্জ পৌরসভা। এ এজেন্সির সহকারি ম্যানেজার মোঃ সুজাত মিয়া (৩৫) পিতা আঃ মোতালেব গ্রামঃ সাদরপুর উপজেলা বারহাট্টা জেলা নেত্রকোনা।

দোকানের মালিক বকুল সরকার (৪৫) পিতাঃ মুকুল সরকার গ্রামঃ দেওথান উপজেলাঃ মোহনগঞ্জ জেলাঃনেত্রকোনা।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়ের করে কোর্টে সোপর্দ করা হবে বলে পুলিশ জানায়।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে জব্দকৃত মালামাল হোমিও ঔষধ হলেও তা মারাত্মক ধরনের মাদক। এগুলো অবৈধভাবে মাদকদ্রব্য হিসেবে বাজারজাত করা হত বলে পুলিশের ধারণা।এ ব্যাপারে আরো ‌অনুসন্ধান চলছে ও মাদকের বিরুদ্ধে ‌অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

এই ট্রান্সফোর্ট এজেন্সির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক চোরাচালানের অভিযোগ করে আসছিল বলে জানা যায়।তাই গোপন সূত্রে খবর পেয়ে এ অভিযান চালানো হয় বলে জানা গেছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *