Shopping cart

কুবি’র সাথে কুমিল্লা মডার্ন হসপিটালের সমঝোতা চুক্তি স্বাক্ষর

ফেব্রুয়ারি ৮, ২০২৬

কুবি’র সাথে কুমিল্লা মডার্ন হসপিটালের সমঝোতা চুক্তি স্বাক্ষর।

কুবি’র সাথে কুমিল্লা মডার্ন হসপিটালের সমঝোতা চুক্তি স্বাক্ষর।

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাথে কুমিল্লা মডার্ন হাসপাতালের চিকিৎসা সেবায় ছাড় প্রদানে দ্বিপাক্ষিক চুক্তি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে কুবি প্রশাসন।

রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে দ্বিপাক্ষিক সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এই চুক্তিতে কুমিল্লা বিশ্বদ্যিালয়ের পক্ষে স্বাক্ষর করেন মাননীয় ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান এবং কুমিল্লা মডার্ণ হসপিটালের পক্ষে স্বাক্ষর করেন মডার্ণ হসপিটালের এমডি মুজিবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাসুদা কামাল, প্রক্টর প্রফেসর ড. মোঃ আবদুল হাকিম, রেজিস্ট্রার প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, ডেপুটি চীফ মেডিকেল অফিসার ডাঃ মাহমুদুল হাসান খানসহ সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ আলী হাসান নেওয়াজ।

এ চুক্তির আওতায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও তাদের পরিবার এবং শিক্ষার্থীবৃন্দ প্যাথলজি টেস্টে ৩৫%, ইসিজি, আল্ট্রাসনোগ্রাম ৩০%, এক্স-রে, এন্ডোসকপি, ইকা, ডপলার ইকো, ভর্তি রোগী (কনসালটেন্সি ফি ব্যতীত), জরুরি চিকিৎসা, বিএমডি ২৫%, এফএনএসি, বায়োপসি ২০%, ডেন্টাল ইউনিট, আরটি-পিসিআর টেস্ট ১৫% ছাড় প্রদান করা হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *