Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • সারাদেশ
  • দোয়ারাবাজারে পল্লী বিদ্যুতের উদাসীনতা: ২ মাস ধরে হেলে থাকা ৪ খুঁটি, ভেঙে পড়ায় আতঙ্কে কৃষক-পথচারী

দোয়ারাবাজারে পল্লী বিদ্যুতের উদাসীনতা: ২ মাস ধরে হেলে থাকা ৪ খুঁটি, ভেঙে পড়ায় আতঙ্কে কৃষক-পথচারী

এপ্রিল ২০, ২০২৬

দোয়ারাবাজারে পল্লী বিদ্যুতের উদাসীনতা: ২ মাস ধরে হেলে থাকা ৪ খুঁটি, ভেঙে পড়ায় আতঙ্কে কৃষক-পথচারী।

দোয়ারাবাজারে পল্লী বিদ্যুতের উদাসীনতা: ২ মাস ধরে হেলে থাকা ৪ খুঁটি, ভেঙে পড়ায় আতঙ্কে কৃষক-পথচারী।

সোহেল মিয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ): সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার চাইরগাঁও গ্রামে প্রায় দুই মাস যাবত আবাদি জমির ওপর বিদ্যুৎ সঞ্চালন লাইনের ৪ টি খুঁটি হেলে থাকলেও ব্যবস্থা নেয়নি পল্লী বিদ্যুৎ। এর মধ্যে দুটি খুঁটি সোমবার ভেঙে জমিতে পড়ে যায়। ভেঙে পড়া খুঁটির সঞ্চালন লাইনে বিদ্যুৎ সংযোগ চালু থাকায় এলাকার কৃষক ও পথচারীরা আতঙ্কে রয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, প্রায় দুই মাস আগে বিষয়টি বিদ্যুৎ অফিসের লোকজনকে জানানো হলেও তারা খুঁটি সংস্কারের কোনো উদ্যোগ গ্রহণ করেনি। তবে বিষয়টি স্বীকার করেছেন দোয়ারাবাজার বিদ্যুৎ অফিস।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলার নরসিংপুর -সোনালী চেলা সড়কের চাইরগাঁও এলাকায় গেলে স্থানীয়দের সাথে আলাপকালে দেখা যায় ধানের জমির ওপর বিদ্যুৎ সঞ্চালন লাইনের ২ টি খুঁটি ভেঙে পড়ে আছে আর হেলে থাকা ২ টিতে বাঁশ দিয়ে আটকে রাখা হয়েছে। খুঁটি ভেঙে পড়ায় বিদ্যুতের তার নুইয়ে পড়েছে গ্রামের কৃষকের জমির ওপর। হেলে পড়া বিদ্যুতের তারে দুর্ঘটনার আশঙ্কায় বোরো মৌসুমে কৃষকরা তাদের জমিতে ধানের চারা রোপণ করতে পারেনি।

স্থানীয় বাসিন্দা ফয়সাল আহমদ জানান,দীর্ঘদিন ধরে পল্লী বিদ্যুতের খুঁটি গুলো হেলে আছে। দূর্ঘটনার আশষ্কায় কৃষকরা জমিতে ধান রোপর করতে পারেনি। পথচারীরা ও আতষ্কে চলাচল করে। আজ ২ টি খুঁটি ভেঙে পড়ে গেছে জমিতে।

এবিষয়ে পল্লী বিদ্যুৎ দোয়ারাবাজার সাব জোনাল অফিস’র এজিএম আব্দুর রশিদ বলেন,আগামীকাল টেকনিশিয়ান যাবে এগুলা ঠিক করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *