Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলার লক্ষ্যে দোয়ারাবাজারে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত।

জুন ১০, ২০২৬

সুনামগঞ্জের দোয়ারাবাজারে আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণ, টেকসই উৎপাদন ও উত্তম কৃষি চর্চা বাস্তবায়নের লক্ষ্যে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER)প্রকল্পের আওতায় কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

সুনামগঞ্জের দোয়ারাবাজারে আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণ, টেকসই উৎপাদন ও উত্তম কৃষি চর্চা বাস্তবায়নের লক্ষ্যে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER)প্রকল্পের আওতায় কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

সোহেল মিয়া,দোয়ারাবাজার (সুনামগঞ্জ): সুনামগঞ্জের দোয়ারাবাজারে আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণ, টেকসই উৎপাদন ও উত্তম কৃষি চর্চা বাস্তবায়নের লক্ষ্যে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER)প্রকল্পের আওতায় কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ জুন) দুপুরে উপজেলা পরিষদের হলরুমে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে দিনব্যাপী এ বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার অরুপ রতন সিংহ এর সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুনামগঞ্জের অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ নাজমুল কবির।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আশরাফুল আলম।
আরো বক্তব্য রাখেন, দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন,সেক্রেটারি আব্দুল মোতালিব ভূইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও ইউপি সদস্য এরশাদুর রহমান।

এসময় জনপ্রতিনিধি, রাজনৈতিক এবং উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, দেশের কৃষিকে আরও আধুনিক, বাণিজ্যিক ও লাভজনক করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পার্টনার প্রকল্পের মাধ্যমে মাঠ পর্যায়ের কৃষকদের সরাসরি আধুনিক প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এ ছাড়া সুষম সার ব্যবস্থাপনা, উচ্চফলনশীল জাতের ফসল উৎপাদন বৃদ্ধি এবং জলবায়ু সহনশীল টেকসই কৃষি উন্নয়নে কৃষকদের দক্ষ ও সচেতন করে তোলা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *