Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

নিখোঁজের সাত দিন পর মুনতাহার ম’রদেহ উদ্ধার।

নভেম্বর ১০, ২০২৪

ছবি সংগ্রহীত

ছবি সংগ্রহীত

নিখোঁজ হওয়ার সাত দিন পর নিখোঁজ শিশু মুনতাহা আক্তার জেরিনের (৬) লাশ পাওয়া গেছে, সিলেটের কানাইঘাটে বাড়ির পাশের একটি পুকুরে গলায় রশি পেঁচানো অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।

রোববার (১০ নভেম্বর ২০২৪) ভোর চার টার দিকে নিজ বাড়ির পুকুরে মুনতাহার লাশ পাওয়া যায়। উপজেলার সদর ইউনিয়নের বীরদল গ্রামের ভাড়ারিফৌদ গ্রামের ‘শামীম আহমদ’ এর মেয়ে।

কানাইঘাট থানার ওসি মো. ‘আব্দুল আউয়াল’ বলেন, শিশুটির লাশ দেখে মনে হচ্ছে হত্যা করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। শিশুটির গলায় দড়ি পেঁচানো রয়েছে, শরীরে দাগও রয়েছে। মুনতাহার বাবার দাবি তাকে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় কানাইঘাট থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

এর আগে রোববার (৩ নভেম্বর ২০২৪) সকালে স্থানীয় ওয়াজ মাহফিল থেকে মুনতাহাকে নিয়ে বাড়ি ফেরেন মুনতাহার বাবা, পরে শিশুটি যথারীতি পাশের বাড়ির শিশুদের সঙ্গে খেলতে যায়। বিকাল ৩টার পর, মুনতাহা তখনও বাড়ি ফেরেনি, এবং তার পরিবার তাকে খুঁজতে শুরু করে। তারপর তাকে আর খুঁজে পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *