Shopping cart

  • Home
  • সারাদেশ
  • চুনাপাথর ছাতকের অবিচ্ছেদ্য সম্পদ” ইফতার মাহফিলে প্রধান অতিথি এমপি মিলন

চুনাপাথর ছাতকের অবিচ্ছেদ্য সম্পদ” ইফতার মাহফিলে প্রধান অতিথি এমপি মিলন

মার্চ ১৩, ২০২৬

চুনাপাথর ছাতকের অবিচ্ছেদ্য সম্পদ" ইফতার মাহফিলে প্রধান অতিথি এমপি মিলন।

চুনাপাথর ছাতকের অবিচ্ছেদ্য সম্পদ" ইফতার মাহফিলে প্রধান অতিথি এমপি মিলন।

পাপলু মিয়া, ছাতক সুনামগঞ্জ প্রতিনিধঃ সুনামগঞ্জের ছাতকে লাইমস্টোন ইম্পোর্টার্স এন্ড সাপ্লায়ার্স গ্রুপের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন বলেছেন, চুনাপাথর ছাতকের অন্যতম প্রধান ও প্রাচীনতম ব্যবসা। এই ব্যবসা শুধু স্থানীয় অর্থনীতি নয়, বরং দেশের শিল্পায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

​শুক্রবার (১৩ মার্চ) ছাতক কিবরিয়া কমিউনিটি সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে ফাইনান্স সেক্রেটারি আলী আমজাদ নাজমুল হাসান জুয়েল এর যৌথ পরিচালনায় সভাপতিত্ব করেন ছাতক লাইমস্টোন ইম্পোর্টার্স এন্ড সাপ্লায়ার্স গ্রুপের প্রেসিডেন্ট এবং সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের নবনির্বাচিত পরিচালক আহমদ সাখাওয়াত সেলিম চৌধুরী।

​প্রধান অতিথির বক্তব্য ও ব্যবসায়ীদের আশ্বাস প্রধান অতিথি কলিম উদ্দিন আহমদ মিলন তাঁর বক্তব্যে আরও বলেন, ছাতকের ভৌগোলিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে চুনাপাথর ব্যবসার গুরুত্ব অপরিসীম। ব্যবসায়ীদের সকল যৌক্তিক দাবি পূরণ এবং এই খাতের সমস্যা সমাধানে তিনি সব সময় পাশে থাকার প্রতিশ্রুতি দেন। তিনি ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান যাতে এলাকার অর্থনৈতিক অগ্রগতি আরও ত্বরান্বিত হয়।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মোঃ শামসুল হক। তিনি বলেন, লাইমস্টোন খাতকে আরও গতিশীল করতে আধুনিকায়ন এবং সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করা প্রয়োজন।

​উপস্থিত সুধীবৃন্দ ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন,ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি)মিজানুর রহমান, ছাতক পৌরসভার প্রতিষ্ঠাকালীন মেয়র ​আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু বিশিষ্ট রাজনীতিবিদ , আব্দুর রহমান, এড. রেজাউল করিম তালুকদার,ফজলুর রহমান বকুল, সৈয়দ আহমদ,সাবেক কাউন্সিলর জসীমউদ্দিন সুমেন ​ইসলামপুর ইউপি চেয়ারম্যান এডভোকেট সুফি আলম সোহেল, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম,নোয়ারাই ইউপি চেয়ারম্যান দেওয়ান আব্দুল খালিক পীর, ​অধ্যাপক হরিদাস রায়, ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সাবেক সম্পাদক, আব্দুল হাই আজাদ, ছাতক পাথর ব্যবসায়ী সমিতি সভাপতি হাজী আবুল হাসান,বিশিষ্ট রাজনীতিবিদ শফিউল আলম মতি, প্রমুখ দোয়া ও ইফতার মাহফিল আলোচনা সভা শেষে দেশ ও জাতির সমৃদ্ধি এবং ব্যবসায়িক উন্নতির কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত অতিথিবৃন্দ ও ব্যবসায়ীদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *