Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • শিক্ষাঙ্গন
  • কুবির বিজ্ঞান অনুষদে ৩৪ শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান

কুবির বিজ্ঞান অনুষদে ৩৪ শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান

সেপ্টেম্বর ২১, ২০২৫

কুবির বিজ্ঞান অনুষদে ৩৪ শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান।

কুবির বিজ্ঞান অনুষদে ৩৪ শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান।

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের মেধাবৃৃত্তি স্কলারশিপ ও অসচ্ছল স্টাইপেন্ড-২০২৫ বৃত্তি প্রদান করা হয়েছে। এতে অনুষদের পাঁচটি বিভাগের ৩৪ জন শিক্ষার্থীকে নগদ ৮ হাজার ৫শত টাকা প্রদান করা হয়।

রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১ টায় বিজ্ঞান অনুষদের হল রুমে বৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিজ্ঞান অনুষদের ডিন ও ফার্মেসী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. প্রদীপ দেবনাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, প্রক্টর অধ্যাপক ড. মোঃ আবদুল হাকিমসহ অনুষদের বিভিন্ন বিভাগের চেয়ারন্যান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, “আজ যারা মেধাবৃত্তি পেয়েছো, তোমাদের চিন্তাভাবনা অবশ্যই ভিন্নধর্মী হবে। কেননা তোমরা অনেকের মধ্যে থেকে বাছাই করা হয়েছ। এভাবেই কিছু মানুষ এগিয়ে আসবে। আর তখন বাংলাদেশ কখনও পথ হারাবে না। আমি বিশ্বাস করি, তোমরা সত্য ও ন্যায়ের পথে চলবে এবং দেশ ও জাতি গঠনে আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলবে।”

উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, “তোমরা যারা আজকে মেধাবৃত্তি পেয়েছো, তোমাদের অভিনন্দন। একাডেমিক জ্ঞানের বাইরে কিছু মৌলিক বিষয় জানা গুরুত্বপূর্ণ। মানুষের পাঁচটি শত্রু রয়েছে, যা তাকে লক্ষ্য থেকে বিচ্যুত করে—কাম, ক্রোধ, লোভ, মোহ, এবং মানসিক দুর্বলতা। যদি আমরা কামনা-বাসনার ফাঁদ থেকে বের হতে পারি, তবে অবশ্যই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব হবে।”

উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী বলেন, “তোমাদের এই মেধাবৃত্তি পাওয়াটা নিঃসন্দেহে তোমাদের পড়াশোনায় আরও উৎসাহ যোগ করবে। তোমাদের দেখে অন্যরাও পড়াশোনায় মনোযোগী হবে। শিক্ষাগত উন্নতি শুধুমাত্র জ্ঞানের উন্নতি নয়, বরং নৈতিকতারও উন্নতি ঘটাবে। তোমরা যা শিখেছো, তা ভবিষ্যতে কর্মক্ষেত্রে বাস্তবায়ন করবে এবং বাস্তব জীবনে প্রয়োগ করবে। আমি তোমাদের উত্তরোত্তর সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যত কামনা করছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *