কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) লোকপ্রশাসন বিভাগের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) ক্যাম্পাসের বাস্কেটবল মাঠে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসোসিয়েশন (পিএএ)-এর উদ্যোগে এ আয়োজন করা হয়। এতে বিভাগের আনুমানিক ৩৫০ জনেরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল এবং লোকপ্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোসা. শামসুন্নাহার। আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো. রশিদুল ইসলাম শেখ, অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল করিম, সহযোগী অধ্যাপক মো. নাহিদুল ইসলাম, সহযোগী অধ্যাপক মো. জিয়া উদ্দিন, সহযোগী অধ্যাপক কৃষ্ণ কুমার সাহা, সহকারী অধ্যাপক মোহাম্মদ শাহরিয়ার ইসলাম। এছাড়াও বিভাগের কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
এ বিষয়ে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এসোসিয়েশনের সহ-সভাপতি আল আরাফাত আমিন রাফি বলেন, “এই ইফতার মাহফিলে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাকে সত্যিই আনন্দিত করেছে। আমার এসোসিয়েশন সকলেই অনেক সহযোগিতা এবং পরিশ্রম করেছে। প্রায় তিন শতাধিক শিক্ষক ও শিক্ষার্থীর উপস্থিতি এই আয়োজনকে আরও প্রাণবন্ত করে তুলেছে। শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা আন্তরিকতা ও সহযোগিতার মাধ্যমে আমাদের ইফতার মাহফিল সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই সুন্দর আয়োজন সম্পন্ন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ।”



