Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • সারাদেশ
  • সুনামগঞ্জ
  • সুনামগঞ্জে সরকারি কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের দোয়া মাহফিল অনুষ্ঠিত।

সুনামগঞ্জে সরকারি কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের দোয়া মাহফিল অনুষ্ঠিত।

জুন ১১, ২০২৬

১০ জুন সকাল দশ ঘটিকায় সুনামগঞ্জ সরকারি কলেজ অডিটোরিয়ামে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের সাফল্য ও কল্যাণ কামনায় এক দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

১০ জুন সকাল দশ ঘটিকায় সুনামগঞ্জ সরকারি কলেজ অডিটোরিয়ামে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের সাফল্য ও কল্যাণ কামনায় এক দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

আমিনুর রহমান পরান (সুনামগঞ্জ) প্রতিনিধি: ১০ জুন সকাল দশ ঘটিকায় সুনামগঞ্জ সরকারি কলেজ অডিটোরিয়ামে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের সাফল্য ও কল্যাণ কামনায় এক দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রশিবিরের সভাপতি মাসুদ রানা তুহিন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা ছাত্রশিবিরের সভাপতি ফারহান শাহরিয়ার ফাহিম। সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি রাশেদুল হক জিসানের সভাপতিত্বে এবং আদনান ফুয়াদ নাবিলের সঞ্চালনায় এতে কলেজের বিপুল সংখ্যক পরীক্ষার্থী ও সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

বক্তারা পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। অনুষ্ঠান শেষে আসন্ন পরীক্ষায় শিক্ষার্থীদের ভালো ফলাফল এবং দেশের কল্যাণে কাজ করার তৌফিক চেয়ে বিশেষ মোনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *