Shopping cart

দোয়ারাবাজারে ব্যবসায়ীর পথরোধ করে ছুরিকাঘাত, নগদ অর্থ, স্বর্ণ ছিনতাই

এপ্রিল ২৩, ২০২৬

দোয়ারাবাজারে ব্যবসায়ীর পথরোধ করে ছুরিকাঘাত, নগদ অর্থ, স্বর্ণ ছিনতাই।

দোয়ারাবাজারে ব্যবসায়ীর পথরোধ করে ছুরিকাঘাত, নগদ অর্থ, স্বর্ণ ছিনতাই।

দোয়ারাবাজার (সুনামগঞ্জ): সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নে এক যুবকের ওপর সশস্ত্র হামলার মাধ্যমে ছুরিকাঘাত করে নগদ অর্থ ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

গত সোমবার (২০ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার দোহালিয়া ইউনিয়নের পানাইল নতুনপাড়া এলাকার ছাদিক মিয়ার ব্রিজে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় মঙ্গলবার (২১ এপ্রিল) সুশেন আচার্য্য বাদী হয়ে দোয়ারাবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ওই এলাকার বাসিন্দা সুশেন আচার্য্যের ছেলে হৃদয় আচার্য্য (জখমী) তার নিজ মালিকানাধীন মুদিমালের দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে আগে থেকেই ওঁত পেতে থাকা কয়েকজন সন্ত্রাসী তার ওপর অতর্কিত হামলা চালায়। এসময় আক্রমন কারীদের কয়েকজনকে চিনতে পেরে নাম নিয়ে চিৎকার করায় তাকে দাঁড়ালো অস্ত্র দিয়ে আঘাত করে।

দাঁড়ালো ছুরি দিয়ে আঘাত করায় তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। একপর্যায়ে মাটিতে লুঠিয়ে পড়লে তার প্যান্টের পকেটে থেকে ২ লাখ টাকা এবং গলা থেকে প্রায় ১২ আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়। তার চিৎকার শুনে স্থানীয়রা আহত হৃদয় আচার্য্যকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এতে.অভিযুক্তরা হলেন,একই এলাকার মানিক দাসের ছেলে রনজিত দাস ময়না (২৬), মৃত কৈলাস দাস’র ছেলে মানিক দাস (৫৫), ছামন দাসের ছেলে দুর্জয় দাস (২০)সহ অজ্ঞাত আরও ২/৩ জনের নাম উল্লেখ করা হয়।

এ বিষয়ে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম তালুকদার জানান, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *