Shopping cart

  • Home
  • সারাদেশ
  • দোয়ারাবাজারে কেন্দ্রগুলোতে নারী ভোটারের উপস্থিতি বেশি, ভোট পরলো – ২৮.৭৪%

দোয়ারাবাজারে কেন্দ্রগুলোতে নারী ভোটারের উপস্থিতি বেশি, ভোট পরলো – ২৮.৭৪%

ফেব্রুয়ারি ১২, ২০২৬

দোয়ারাবাজারে কেন্দ্রগুলোতে নারী ভোটারের উপস্থিতি বেশি, ভোট পরলো - ২৮.৭৪%

দোয়ারাবাজারে কেন্দ্রগুলোতে নারী ভোটারের উপস্থিতি বেশি, ভোট পরলো - ২৮.৭৪%

সোহেল মিয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ): চলমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সুনামগঞ্জ -৫ (ছাতক-দোয়ারা) আসনে দোয়ারাবাজার উপজেলার ভোটকেন্দ্রগুলোতে নারী ভোটারদের উপস্থিতি বেশি লক্ষ করা গেছে।

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে ভোট প্রদান করছেন ভোটাররা।

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটের দিন সকাল থেকে বেলা ১২ টা পর্যন্ত উপজেলার ৯ টি ইউনিয়নের কেন্দ্রগুলোতে নারী ভোটারদের দীর্ঘ সারি লক্ষ করা যায়। পুরুষ ভোটারদের তুলনায় অনেক কেন্দ্রে নারীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্যভাবে বেশি। এই উপজেলার ৬৬ টি ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১৯৮৫০৩ টি। ৩৯৬ টি ভোটকক্ষে বেলা ১২ টা পর্যন্ত ভোট পরেছে ২৮.৭৪%। যা সকাল ১০ টা পর্যন্ত ভোট পরেছিলো ১৪.১৪%।

জানা যায়, সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হওয়ার আগেই কেন্দ্রগুলোতে নারী ভোটারদের লাইন তৈরি হয়।

কয়েকটি কেন্দ্রে গিয়ে দেখা যায়, শীত উপেক্ষা করে নারী ভোটাররা আগেভাগেই এসে লাইনে দাঁড়িয়েছেন। অনেকেই পরিবার-পরিজন নিয়ে ভোট দিতে আসেন।

বালিউড়া সরকারি প্রা: বিদ্যা: কেন্দ্রে আসা আয়শা বেগম (৫২) বলেন, ‘দেশের উন্নয়ন ও নিজেদের অধিকার নিশ্চিত করতে ভোট দিতে এসেছি। আমরা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে সন্তুষ্ট।

কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট দিতে পেরেছি।’

বালিউড়া কৌমিয়া মাদ্রাসা কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো.কাউসার উল-ইসলাম বলেন, ‘নারী ভোটারদের উপস্থিতি বেড়েছে গণতন্ত্রের জন্য ইতিবাচক দিক। নারীরা এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন ও অংশগ্রহণমূলক ভূমিকা রাখছেন। কেন্দ্রগুলোতে আলাদা লাইন ও প্রয়োজনীয় ব্যবস্থা থাকায় নারী ভোটাররা স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পেরেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *