Shopping cart

  • Home
  • সারাদেশ
  • দোয়ারাবাজারে বিয়ের প্রলোভনে গ্রাহকে ধর্ষণ, র‍্যাবের অভিযানে ধর্ষক গ্রেফতার

দোয়ারাবাজারে বিয়ের প্রলোভনে গ্রাহকে ধর্ষণ, র‍্যাবের অভিযানে ধর্ষক গ্রেফতার

মার্চ ৭, ২০২৬

দোয়ারাবাজারে বিয়ের প্রলোভনে গ্রাহকে ধর্ষণ, র‍্যাবের অভিযানে ধর্ষক গ্রেফতার।

দোয়ারাবাজারে বিয়ের প্রলোভনে গ্রাহকে ধর্ষণ, র‍্যাবের অভিযানে ধর্ষক গ্রেফতার।

দোয়ারাবাজার (সুনামগঞ্জ): সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে বদিউজ্জামান নামে একজনকে গ্রেফতার করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন, সিপিসি -৩ (র‍্যাব-৯)।

বৃহস্পতিবার (৫ মার্চ) রাত সাড়ে দশটার দিকে জেলার বিশম্বপুর উপজেলার চালবন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শুক্রবার বিকেলে এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টির সত্যতা নিশ্চিত করেন র‍্যাব-৯ -সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার ( মিডিয়া অফিসার) কে,এম,শহিদুল ইসলাম সোহাগ।

র‍্যাব সূত্রে জানা যায়, ভিকটিম দোয়ারাবাজার উপজেলার জঙ্গলশ্রী এলাকার বাসিন্দা। মো. বদিউজ্জামান এই এলাকায় পল্লী বিদ্যুতে চাকরি করার সুবাদে ভিকটিমের বাড়িতে প্রায়ই পল্লী বিদ্যুতের সমস্যা সমাধানের কাজে আসা যাওয়া করতেন। আসা-যাওয়ার একপর্যায়ে ভিকটিমের সাথে বদিউজ্জামানের পরিচয় হয়। ক’দিন পর ভিকটিমের মোবাইল নাম্বার সংগ্রহ করে সে। এতে প্রায়ই দু’জনের মধ্যে মোবাইল ফোনে আলোচনা হতো। ক’দিন পর ভিকটিমের বাসার নিচ তলায় ভাড়া নিয়ে বসবাস করে অভিযুক্ত বদিউজ্জামান। এতে করে দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এতে ভিকটিমকে প্রস্তাব দেয় যে, তার স্বামীর সংসার ত্যাগ করে আসলে ভিকটিমের দুটি সন্তানসহ তাকে বিয়ে করবে। এমন প্রস্তাবে তাদের মধ্যে সম্পর্ক আরো গভীর হয়ে উঠে। পরে ভিকটিমকে চাপ প্রয়োগ করে যে তার স্বামীকে তালাক দিতে। তালাক হওয়ার পর বিবাহ করার আশ্বাস দেয়। এতে গত বছরের ১২ অক্টোবর ১১:৩০ মিনিটের সময় মো. বদিউজ্জামান ভিকটিমের বসতঘর ডুকে বিয়ের প্রলোভনে ধর্ষণ করে। পরে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় একাধিকবার ধর্ষণ করে। এই ঘটনায় ভিকটিম চলতি বছরের ৩ মার্চ দোয়ারাবাজার থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন ( মামলা নং- ৫)। এরই ধারাবাহিকতায় আসামীকে আইনের আওতায় আনতে র‍্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। এতে বৃহস্পতিবার রাত সাড়ে দশটায় তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারপূর্বক আসামীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে দোয়ারাবাজার থানায় হস্তান্তর করে র‍্যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *