Shopping cart

  • Home
  • বাংলাদেশ
  • অপরাধ
  • ৩ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস।

৩ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস।

জুলাই ৯, ২০২৬

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অবৈধ মৎস্য আহরণ রোধে পরিচালিত বিশেষ অভিযানে ৭৬ পিস নিষিদ্ধ চায়না দুয়ারী (রিং জাল) ও কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। পরে জনসম্মুখে জব্দকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

মশিউর রহমান মুর্শেদ, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অবৈধ মৎস্য আহরণ রোধে পরিচালিত বিশেষ অভিযানে ৭৬ পিস নিষিদ্ধ চায়না দুয়ারী (রিং জাল) ও কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। পরে জনসম্মুখে জব্দকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

বৃহস্পতিবার (৯ জুলাই) উপজেলার রাজনগর, জালালাবাদ, শাহপুর, ছাতিয়াইন বাজার ও প্লাবনভূমি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ৫৬ পিস চায়না দুয়ারী (রিং জাল) এবং ২০ পিস কারেন্ট জালসহ মোট ৭৬ পিস অবৈধ জাল জব্দ করা হয়। জব্দকৃত জালগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান, ২ নম্বর চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান সোহাগ, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফরিদুল হক এবং গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে জব্দকৃত জালগুলো জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, অবৈধ জাল ব্যবহার করে মাছ শিকার জলজ সম্পদ ও প্রাকৃতিক প্রজনন ব্যবস্থার জন্য মারাত্মক হুমকি। টেকসই মৎস্যসম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *