Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

কুবি সাংবাদিক সমিতির আয়োজনে সৌহার্দ্যের ইফতার

মার্চ ৪, ২০২৬

কুবি সাংবাদিক সমিতির আয়োজনে সৌহার্দ্যের ইফতার।

কুবি সাংবাদিক সমিতির আয়োজনে সৌহার্দ্যের ইফতার।

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে সৌহার্দ্যের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ব্যাবসা অনুষদের হলরুমে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম দোয়া ও মুনাজাত পরিচালনা করেন।

কুবিসাসের সভাপতি আবু শামার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক চৌধুরী আব্দুল্লাহ মাসাবীহ্’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হায়দার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট, শিক্ষক-শিক্ষার্থী, শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কুবিসাসের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক আহসান হাবীব, সাবেক সভাপতি মো. শফিউল্লাহ ও সাঈদ হাসান এবং সাবেক সাধারণ সম্পাদক আহমেদ ইউসুফ আকাশ ও মুরাদুল মুস্তাকিম উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী বলেন, রমজান সংযম ও তাকওয়া অর্জনের মাস। তিনি উল্লেখ করেন, ইফতারের সময় দোয়া কবুলের বিশেষ মুহূর্ত হওয়ায় এ সময় বেশি বেশি দোয়া করার আহ্বান জানান।

সভাপতি আবু শামা বলেন, ইফতার মাহফিল পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও ঐক্যের বন্ধনকে দৃঢ় করার এক অনন্য উপলক্ষ। তিনি আশাবাদ ব্যক্ত করেন, সংগঠনের সদস্যরা সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চার মাধ্যমে বিশ্ববিদ্যালয় ও দেশের কল্যাণে কাজ করে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *