Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

মাধবপুরে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে জরিমানা

মার্চ ৬, ২০২৫

শেখ জাহান রনি, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ভ্রমমাণ আদালতে এক ব্যক্তিকে ৯০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ মার্চ ) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মুজিবুল ইসলাম উপজেলার চৌমুহনী ইউনিয়নের বিষ্ণুপুর এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মাটি কাটা ও বিক্রির দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারা অনুযায়ী ওই এলাকার আলাই মিয়ার পুত্র আজিজ মিয়া’কে ৯০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

অভিযানের সময় ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা, মনতলা ও  কাশিমপুর পুলিশ ফাড়ির একটি দল সহযোগিতা করেন।

সহকারী কমিশনার (ভূমি) মো: মুজিবুল ইসলাম জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *