Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

রংপুরে কৃষকে হত্যা করে ট্রান্সমিটার চুরি

মে ৭, ২০২৬

রংপুরে কৃষকে হত্যা করে ট্রান্সমিটার চুরি।

রংপুরে কৃষকে হত্যা করে ট্রান্সমিটার চুরি।

রিয়াজুল হক সাগর, রংপুর: রংপুরের পীরগঞ্জ উপজেলায় একটি সেচঘর থেকে এক কৃষকের হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার বড় আলমপুর ইউনিয়নের উমরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মফিজার রহমান স্থানীয় সেচ মেশিনের মালিক মো. আমজাদ আলীর ছেলে। তিনি রাতে নিজেদের বিএডিসির সেচ ট্রান্সফরমার পাহারার দায়িত্বে ছিলেন বলে পরিবার ও স্থানীয়রা জানিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বুধবার দিবাগত রাতে মফিজার রহমান উমরপুর মাঠের সেচঘরে পাহারায় যান। বৃহস্পতিবার সকালে শহিদুল ইসলাম নামে এক কৃষক গরু নিয়ে মাঠে গেলে সেচঘরের দরজা খোলা ও ট্রান্সমিটার খুলে নেওয়া অবস্থায় দেখতে পান। পরে ঘরের ভেতরে গিয়ে তিনি মফিজার রহমানের হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে।

স্থানীয়দের ধারণা, গভীর রাতে চোর চক্র সেচ ট্রান্সমিটার চুরি করতে এসে বাধা পেয়ে মফিজার রহমানকে হত্যা করে ট্রান্সমিটার নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, সেচঘর থেকে কিছু দূরে ট্রান্সফরমার ছিল। সেটি চুরি হয়েছে। কৃষকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রমেক মর্গে পাঠানো হয়েছে। এই বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *