Shopping cart

দোয়ারাবাজারে আলী মটরস’র সফলতার ১০ বছর পূর্তি উপলক্ষে দোয়া মাহফিল 

জানুয়ারি ২, ২০২৬

দোয়ারাবাজারে আলী মটরস'র সফলতার ১০ বছর পূর্তি উপলক্ষে দোয়া মাহফিল।

দোয়ারাবাজারে আলী মটরস'র সফলতার ১০ বছর পূর্তি উপলক্ষে দোয়া মাহফিল।

সোহেল মিয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ): সুনামগঞ্জের দোয়ারাবাজারে পুরাতন মোটরসাইকেল ক্রয়-বিক্রয়কারী ঐতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠান আলী মটরস’র সফলতার ১০ বছর উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধায় উপজেলার নরসিংপুর বাজারে অবস্থিত আলী মটরস এর শোরুমে বর্নিল ও সুসজ্জিত আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলী মটরস’ নরসিংপুর বাজার এর স্বত্বাধিকারী মো.ওয়ারিছ আলী’র সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন মাও সাদিকুর রহমান, বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন সমাজসেবক নুর আলী ইমরান, মাওলানা মাও মর্তুজ আলী,সমাজসেবক মকবুল হোসেন, সমাজসেবক ফখরুল ইসলাম।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন নরসিংপুর বাজার কেন্দ্রীয় মসজিদের সাবেক ইমাম মাওলানা আজমান আলী, মিলাদ পরিচালনা করেন বর্তমান ইমাম মাওলানা মুজিবুর রহমান। এসময় এলাকার বিভিন্ন শ্রেনী -পেশার শতাধিক মানুষজন উপস্থিত ছিলেন।

জানা যায়, ২০১৫ সালে ছোট পরিসরে এই ব্যবসা প্রতিষ্ঠান যাত্রা শুরু করে আজ ১০ বছর পেরিয়ে দোয়ারাবাজার উপজেলার সুপরিচিত বৃহৎ একটি প্রতিষ্ঠান হিসেবে পরিচিত লাভ করেছে।

আলী মটরস’র স্বত্বাধিকারী মো.ওয়ারিছ আলী’র ভাগিনা মুহিবুর রহমান আলী মটরস’র পরিচালক ও ম্যানাজারের দায়িত্বপালন করছেন। এছাড়াও এই প্রতিষ্ঠানে বর্তমানে ১২ জন মোটরশ্রমিক প্রতিদিন শ্রমের কাজ করে আসছেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আলী মটরস’ সততায় আর সফলতায় ১০ বছর পার করেছে। এই প্রতিষ্ঠানের মাধ্যমে নরসিংপুর বাজার আরো পরিচিতি লাভ করেছে। বক্তারা আলী মটরস’র উত্তরোত্তর সফলতা কামনা করেন।

দোয়া মাহফিল শেণে উপস্থিত সবার মাঝে শিরনী বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *