Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

পানিতে ডুবে প্রতিবন্ধি শিশুর মৃত্যু

সেপ্টেম্বর ২৩, ২০২৫

পানিতে ডুবে প্রতিবন্ধি শিশুর মৃত্যু।

পানিতে ডুবে প্রতিবন্ধি শিশুর মৃত্যু।

মশিউর রহমান মুর্শেদ মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: বাড়ির পাশে খেলতে গিয়ে মোঃ আব্দুল্লাহ নামের ছয় বছরের এক প্রতিবন্ধি শিশু ডোবার পানিতে ডুবে মারা গেছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লা মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের মহাদেবপুর-জালুমোড়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে বাড়ির পাশে খেলতে গিয়ে সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে পরিবারের অগোচরে ডোবায় পড়ে যায় আব্দুল্লাহ । পরে প্রতিবেশী ও এলাকাবাসী মিলে অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশের ডুবা থেকে তার মরদেহ উদ্ধার করেন।

কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) পুলিশ ইন্সপেক্টর গোলাম মোস্তাফা পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *