Shopping cart

সুনামগঞ্জ-৫ আসনে জামায়াতের ভোটের গাড়িতে দাঁড়িপাল্লা – ‘হ্যাঁ’ ভোটের প্রদর্শনী 

ফেব্রুয়ারি ৭, ২০২৬

সুনামগঞ্জ-৫ আসনে জামায়াতের ভোটের গাড়িতে দাঁড়িপাল্লা - 'হ্যাঁ' ভোটের প্রদর্শনী ।

সুনামগঞ্জ-৫ আসনে জামায়াতের ভোটের গাড়িতে দাঁড়িপাল্লা - 'হ্যাঁ' ভোটের প্রদর্শনী ।

সোহেল মিয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ): সুনামগঞ্জ -৫ (ছাতক-দোয়ারা) আসনে পথে প্রান্তরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী মাল্টিমিডিয়া বাস (ভোটের গাড়ি)।

জনসাধারণের মাঝে ইশতেহার, উন্নয়ন পরিকল্পনা ও গণভোটে ‘হ্যাঁ’ ভোটের বার্তা পৌঁছে দিতে বিশেষ এই প্রদর্শনী দেখতে ভীড় জমায় হাজার হাজার উচ্ছুক জনতা।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে এ আসনের দাঁড়িপাল্লা মার্কার এমপি প্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানী ওই মাল্টিমিডিয়া বাসটি নিয়ে গোবিন্দগঞ্জ থেকে শুরু হওয়া প্রচারণায় বাসটি এই আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করেন।

জামায়াতে ইসলামীর এই ভোটের গাড়ি এ আসনে আগমন উপলক্ষে বিভিন্ন স্থানে পথসভা এবং দাঁড়িপাল্লা ও ‘হ্যাঁ’ ভোটের প্রচারনায় মিছিল করেন নেতাকর্মীরা। ওই মাল্টিমিডিয়া বাসটি দিয়ে জনসাধারণের মাঝে ইশতেহার, উন্নয়ন পরিকল্পনা ও গণভোটে ‘হ্যাঁ’ বার্তা পৌঁছে দিতে বিশেষ প্রদর্শনী করা হয়।

এসময় সুনামগঞ্জ -৫ ( ছাতক-দোয়ারা) আসনে জামায়াতের প্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানী ছাড়াও সুনামগঞ্জ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোঃ শাহ আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আকবর আলী, পৌর জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার নোমান আহমদ, কমিউনিটি নেতা আবুল কালাম, অ্যাডভোকেট আবুল হোসেন, অ্যাডভোকেট আলম উদ্দিন, সাবেক পৌর কমিশনার ফয়জুর রহমান, গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের সদস্য হোসাইন আহমদ লনী, নোয়ারাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খলিলুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মাল্টিমিডিয়া প্রচার বাসে এলইডি স্ক্রিন ও সাউন্ড সিস্টেমের মাধ্যমে দলীয় বার্তা ও গণভোট সংক্রান্ত তথ্য প্রচার করা হয়। কর্মসূচিকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। অনেককে প্রচার বাসের পাশে দাঁড়িয়ে কার্যক্রম পর্যবেক্ষণ,ছবি ও ভিডিও করতে দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *