Shopping cart

মোহনগঞ্জে বজ্রপাতে গাভীর মৃত্যু, শিশু আহত

মে ২৩, ২০২৬

মোহনগঞ্জে বজ্রপাতে গাভীর মৃত্যু, শিশু আহত।

মোহনগঞ্জে বজ্রপাতে গাভীর মৃত্যু, শিশু আহত।

মোঃ মিজানুর রহমান নন্দন মোহনগঞ্জ নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার মোহনগঞ্জে আজ বিকেলে বজ্রপাতে একটি গাভীর মৃত্যু হয়েছে এবং গাভী আনতে গিয়ে শিশু শরীফ (১০) আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে।

জানা গেছে , আজ শুক্রবার বিকেল ৩ ঘটিকার সময় বড়কাশিয়া বিরামপুর ইউনিয়নের খিদিরপুর গ্রামের কাসেম আলীর একটি গাভী বাড়ির পাশের জমিতে ঘাস খাইতে ছিল।এসময় হঠাৎ বজ্রবৃস্টি শুরু হলে কাসেমের ছেলে শরীফ (১০) গাভীটি আনতে গেলে গাভীটির উপর বজ্রপাত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। আর শিশু শরীফ গাভীর থেকে সামান্য দূরে থাকায় সে অঅজ্ঞান হয়ে পড়ে যায়।পরে লোকজন তাকে উদ্ধার করে মোহনগঞ্জ হাসপাতালে নিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *