Shopping cart

  • Home
  • সারাদেশ
  • দোয়ারাবাজারে নরসিংপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ,অডিও ভাইরাল, বিচারের দাবি ইউপি সদস্যদের

দোয়ারাবাজারে নরসিংপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ,অডিও ভাইরাল, বিচারের দাবি ইউপি সদস্যদের

মে ১৭, ২০২৬

দোয়ারাবাজারে নরসিংপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ,অডিও ভাইরাল, বিচারের দাবি ইউপি সদস্যদের।

দোয়ারাবাজারে নরসিংপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ,অডিও ভাইরাল, বিচারের দাবি ইউপি সদস্যদের।

দোয়ারাবাজার (সুনামগঞ্জ): সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নুরউদ্দিন আহমদের বিতর্কিত নানান কান্ডকে ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে।

ইউনিয়নের নরসিংপুর, নাছিমপুর ও চাইরগাঁও বাজার কমিটি গঠনকে কেন্দ্র করে ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি চেয়ারম্যান নুর উদ্দিনের সাথে প্যানেল চেয়ারম্যান, ইউপি সদস্য ও বিএনপি নেতা মোঃ ইশ্রাইল আলীর বিরোধ প্রকাশ্যে রূপ নিয়েছে। এতে চরম উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এলাকাজুড়ে।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চেয়ারম্যান কর্তৃক ইশ্রাইল আলী মেম্বারকে উদ্দেশ্য করে অকাট্য ভাষায় গালাগালির একটি অডিও ভাইরাল হলে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন অন্যান্য ইউপি সদস্যরা।

রবিবার (১৭ মে) বিকালে চেয়ারম্যান কর্তৃক এসব অসদাচরণের বিরুদ্ধে প্রতিবাদ সভার আয়োজন করে ইউপি সদস্যরা, এতে ইউপি সদস্য মোঃ ইশ্রাইল আলী চেয়ারম্যান নুর উদ্দিনকে “দুর্নীতিবাজ” আখ্যা দিয়ে জনগণের সামনে উন্মুক্ত আলোচনায় বসার আহ্বান জানান।

তিনি বলেন,“জনগণের স্বার্থে সকল অনিয়ম ও দুর্নীতির বিষয় প্রকাশ করতে আমি প্রস্তুত। চেয়ারম্যান সাহেবকে জনগণের সামনে এসে সত্য-মিথ্যা যাচাই করার আহ্বান জানাচ্ছি।”

এ বিষয়ে প্রতিবাদ ও সমর্থন জানিয়ে বক্তব্য দিয়েছেন ইউপি সদস্য মোঃ ধন মিয়া, ফয়াজ উদ্দিন, সাজ্জাদুর রহমান, নুরুল আমিন, আব্দুল হেকিম ও আফরোজা খানম।

এদিকে চেয়ারম্যান কর্তৃক কর্তৃক নানান বিতর্কিত কান্ডের কল রেকর্ড ভাইরাল হওয়ার পর থেকে এলাকায় চরম সমালোচনার ঝড় উঠেছে।

এলাকাবাসীর দাবি, জনপ্রতিনিধিদের পারস্পরিক দ্বন্দ্ব ও অশালীন আচরণ ইউনিয়নের স্বাভাবিক পরিবেশ নষ্ট করছে। তারা দ্রুত সমস্যার সমাধান ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার দাবি জানিয়েছেন।

উল্লেখ্য যে, এর আগেও নরসিংপুর ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি ইউপি চেয়ারম্যান নুর উদ্দিন আহমদ কর্তৃক ইউপি সদস্যদের সাথে অসদাচরণ, বৈষম্য ও উন্নয়নমূলক নানা কাজের অভিযোগে একাধিকবার মানববন্ধন, দুদকে মামলাসহ নানান পদক্ষেপ নিয়েছে ইউপি সদস্যরা। তবুও নিজের পেশি শক্তির বলে মাথানথ করেনি অভিযুক্ত ইউপি চেয়ারম্যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *