Shopping cart

ছাতক উপজেলা কৃষক দলের আহ্বায়ক’কে ৬ মাসের জেল দিলো ভ্রাম্যমান আদালত 

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ছাতক উপজেলা কৃষক দলের আহ্বায়ক'কে ৬ মাসের জেল দিলো ভ্রাম্যমান আদালত।

ছাতক উপজেলা কৃষক দলের আহ্বায়ক'কে ৬ মাসের জেল দিলো ভ্রাম্যমান আদালত।

সুনামগঞ্জ জেলা সংবাদদাতা: সুনামগঞ্জের ছাতকে অবৈধভাবে মাটি উত্তোলনপূর্বক বিক্রির অভিযোগে জাতীয়তাবাদী দল বিএনপির ছাতক উপজেলা কৃষকদলের আহ্বায়ক মনির উদ্দিন তালুকদার’কে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। একই সাথে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় তার সহযোগী সাজিদ মিয়াকে ও আটক করা হয়।

শনিবার ( ৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে বারো টার দিকে উপজেলার নোয়ারাই ইউপি’র লক্ষিবাউর এলাকা থেকে তাদের আটক করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ছাতক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট মোজাহিদুল ইসলাম।

আটককৃত বিএনপির ছাতক উপজেলা কৃষক দলের আহ্বায়ক মনির উদ্দিন তালুকদার নোয়ারাই ইউপি’র সাবেক সদস্য ও লক্ষিবাউর গ্রামের মৃত: আলতাব আলী তালুকদার এর ছেলে এবং সাজিদ মিয়া কাড়ইলগাঁও গ্রামের মত্তকিন আলী’র ছেলে।

জানা যায়, ছাতক উপজেলার নোয়ারাই ইউপি’র লক্ষিবাউর এলাকার নাইন্দার হাওরে অবৈধভাবে উপরিস্তরের মাটি কাটা ও বিক্রির কারণে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) অনুযায়ী মাটি বিক্রির দায়ে মনির উদ্দিন তালুকদার ও সাজিদ আলীকে আটক করা হয়। আটকপূর্বক তাদেরকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং অবৈধভাবে মাটি উত্তোলন বন্ধের জন্য নির্দেশনা দেয়া হয়।

ছাতক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোজাহিদুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ‘ফসলি জমির মাটি বিক্রির বিষয়ে তথ্য পাওয়ার সাথে সাথেই অভিযান সম্পন্ন হয়েছে। সরকারি নিষেধাজ্ঞা অমান্যকরে বালু ও মাটি উত্তোলন, বিক্রির কোন সুযোগ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *