Shopping cart

রাঙামাটিতে নির্বাচনের নিরাপত্তায় বিজিবি সর্বোচ্চ সতর্কতায়

ফেব্রুয়ারি ৬, ২০২৬

রাঙামাটিতে নির্বাচনের নিরাপত্তায় বিজিবি সর্বোচ্চ সতর্কতায়।

রাঙামাটিতে নির্বাচনের নিরাপত্তায় বিজিবি সর্বোচ্চ সতর্কতায়।

আহমদ বিলাল খান: রাঙামাটিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল প্রার্থী ও ভোটারের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সীমান্তরক্ষা বাহিনী (বিজিবি) সর্বোচ্চ সতর্কতায় থাকবে। শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর ভোট নিশ্চিত করতে বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে সক্রিয় থাকবে এবং গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন, যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি ও প্রয়োজন অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাঙামাটি বরকলের ছোট হরিনা ১২ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী জানান, নির্বাচনী পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য সেক্টর সদর দপ্তর ও সংশ্লিষ্ট ব্যাটালিয়নগুলোতে বিশেষ মনিটরিং সেল গঠন করা হয়েছে।

তিনি বলেন, সরকার, নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টায় নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। দেশের জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিজিবি অর্পিত দায়িত্ব দৃঢ়তার সঙ্গে পালন করবে।

সংবাদ সম্মেলনে ১২ বিজিবি ব্যাটালিয়নের অপারেশনস অফিসার ক্যাপ্টেন আসিফুর রহমান, সহকারী পরিচালক মো. মাসুদ রানা, পিএডিসি মো. সাকিব সায়েদ, স্থানীয় হেডম্যান, ইউপি সদস্য এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *