সোহেল মিয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ): সুনামগঞ্জের দোয়ারাবাজারে বাংলাদেশ খেলাফত মজলিস নরসিংপুর ইউনিয়ন শাখার উদ্যোগে রামাদ্বানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ মার্চ) ইউনিয়নের উত্তর সোনাপুর গ্রামের মাঠে এই আয়োজন সম্পন্ন হয়।
নরসিংপুর ইউনিয়ন খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুল খালিক মানিকের সভাপতিত্বে এবং সেক্রেটারি জসিমউদদীন নোমানের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত দোয়ারাবাজার উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আব্দুস সালাম, বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস দোয়ারাবাজার উপজেলার উপদেষ্টা মাওলানা আবু তাহের, সহসভাপতি মাওলানা মুজিবুর রহমান, উপজেলা নির্বাহী সদস্য ডা: নুর আলম।
এতে বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা নির্বাহী সদস্য নাছির উদ্দীন, নরসিংপুর ইউনিয়ন শাখার প্রশিক্ষণ সম্পাদক হাফিজ মাওলানা মানসুর হাসান,বাইতুল মাল সম্পাদক হাফিজ শাইখুল ইসলাম, ওয়ার্ড দায়িত্বশীল লোকমান আহমদ,নবী হোসেন,রাসেল আহমদ,সুমন আহমদ,আব্দুল জলিল,আব্দুল্লাহ, জাবেদ আহমদ,বদরুল আলমসহ বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, রমযান ধৈর্য্য, ত্যাগ ও ঐক্যের শিক্ষা দেয়। রমজান মাস কুরআন অবতীর্ণের মাস। কোরানের কারণেই এই মাস সম্মানিত হয়েছে। আমাদেরকে বেশি বেশি কুরআন অধ্যয়ন করতে হবে এবং সে অনুযায়ী জীবন যাপন করতে হবে, তাহলেই আমরা দুনিয়া ও আখেরাতে সফলতা অর্জন করতে পারবো। যদি আমরা আসাদের ব্যক্তিগত জীবনে ইসলামকে ধারণ করতে পারি, তাহলেই বিশ্বে ইসলাম প্রতিষ্ঠিত হবে।



