Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

ওসমানী মেডিক্যাল কলেজের অধীনে বিএসসি নার্সিংয়ে চান্স পেল আয়মান

মার্চ ৪, ২০২৬

ওসমানী মেডিক্যাল কলেজের অধীনে বিএসসি নার্সিংয়ে চান্স পেল আয়মান।

ওসমানী মেডিক্যাল কলেজের অধীনে বিএসসি নার্সিংয়ে চান্স পেল আয়মান।

দোয়ারাবাজার (সুনামগঞ্জ): সিলেটের সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল-এর অধীনে বিএসসি নার্সিং (Bachelor of Science in Nursing) পড়ার সুযোগ পেয়েছেন দোয়ারাবাজার উপজেলার নরসিংপুরে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আল মদিনা একাডেমি-এর সাবেক শিক্ষার্থী জুবায়ের খাঁন আয়মান।

রবিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল (BNMC) প্রকাশিত ফলাফলে বিষয়টি নিশ্চিত করা হয়।

আয়মান ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের বন্দরগাঁও গ্রামের প্রবাসী মো. ফরিদ খাঁন ও রোকসানা বেগম দম্পতির চার সন্তানের মধ্যে বড়।

তিনি বর্তমানে সিলেট শহরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মিরার বাজার জামেয়া স্কুল এন্ড কলেজ-এ অধ্যয়নরত।

শিক্ষাজীবনে তিনি ধারাবাহিক সাফল্যের স্বাক্ষর রেখেছেন। ২০২২ সালে ছাতক সিমেন্ট ফ্যাক্টরি হাইস্কুল হতে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ এবং ২০২৪ সালে মিরার বাজার জামেয়া স্কুল এন্ড কলেজ হতে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেন।

এর আগে আল মদিনা একাডেমি থেকে পঞ্চম ও অষ্টম শ্রেণিতে সরকারি বৃত্তি লাভ করেন।

পাশাপাশি বিভিন্ন বেসরকারি বৃত্তি ও প্রতিযোগিতায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন।

আয়মান জানান, তার এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় অবদান তার শিক্ষক ও পিতা-মাতার। তাদের পরিশ্রম, পরামর্শ ও দিকনির্দেশনার কারণেই তিনি এ অর্জন সম্ভব করতে পেরেছেন।

ভবিষ্যতে একজন আলোকিত মানুষ হিসেবে শিক্ষা জীবন শেষ করে নিজের এলাকার মানুষের সেবায় কাজ করার স্বপ্ন দেখেন আয়মান।

বিশেষ করে সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের স্বপ্নপূরণ, শিক্ষা ও চিকিৎসা খাতের উন্নয়নে কাজ করতে চান তিনি। এ জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *