Shopping cart

এমপির বহরে থাকা গাড়ির চাপায় শিশুর মৃত্যু, উত্তেজিত জনতা গাড়িটি ভাঙচুর

ফেব্রুয়ারি ২২, ২০২৬

এমপির বহরে থাকা গাড়ির চাপায় শিশুর মৃত্যু, উত্তেজিত জনতা গাড়িটি ভাঙচুর।

এমপির বহরে থাকা গাড়ির চাপায় শিশুর মৃত্যু, উত্তেজিত জনতা গাড়িটি ভাঙচুর।

নুরুল করিম (মহেশখালী) প্রতিনিধি: কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের গাড়িবহর থাকা ৩ নম্বর গাড়ির চাপায় মো. খালেদ বিন ওয়ালিদ নামের এক শিশুর মৃত্যু ঘটেছে।

২২ ফেব্রুয়ারি (রোববার) বিকেল ৪টায় চকরিয়া উপজেলার বদরখালী ফাজিল মাদ্রাসা সংলগ্ন প্রধান সড়কে এ ঘটনা ঘটে।

নিহত-খালেদ বিন ওয়ালিদ (৭) বদরখালী আহমদ কবিরের ঘাটা সংলগ্ন তেচ্ছিপাড়া এলাকার প্রবাসী আমানুল ইসলামের ছেলে। নিহত খালেদ স্থানীয় মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, এমপি আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের গাড়ির পেছনে থাকা ৩ নম্বর গাড়ির ধাক্কায় শিশুটি নিহত হন।

গাড়িবহরে থাকা তারেক রহমান বলেন, মহেশখালী কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলমগীর ফরিদ নির্বাচন পরবর্তী তার নির্বাচনী এলাকা কুতুবদিয়া সফরে যান। সেখান থেকে ফেরার পথে বদরখালী প্রধান সড়কে শিশুটি গাড়ির বহরে থাকা একটি গাড়িতে ধাক্কা লেগে আহত হয়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়, এ সময় উত্তেজিত জনতা গাড়িটি ভাঙচুর করে। শিশুকে বদরখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।

মহেশখালী থানার ওসি মজিবুর রহমান বলেন, এমপি আলমগীর ফরিদ এর কুতুবদিয়া থেকে আসার পথ সড়কে গাড়ির বহরে থাকা একটি গাড়ির ধাক্কায় বদরখালীর এক শিশু নিহত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *